বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

৫২/৩৮. অধ্যায়ঃ

যে রিওয়ায়াতগুলোতে এমন পাত্রের উল্লেখ রয়েছে যাতে নাবীয তৈরির অনুমতির বর্ণনা বিদ্যমান

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ يَعْنِي الْأَزْرَقَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْبَذُ لَهُ فِي سِقَاءٍ، فَإِذَا لَمْ يَكُنْ لَهُ سِقَاءٌ نَنْبِذُ لَهُ فِي تَوْرِ بِرَامٍ»قَالَ: «وَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ»

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য মশকে নাবীয বানানো হতো; যদি মশক না পাওয়া যেত তবে পাথরের পাত্রে নাবীয প্রস্তুত করা হতো। তিনি (ﷺ) কদুর খোল, কাঠের পাত্র ও আলকাতরা মাখা পাত্রে পান করতে নিষেধ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18