বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/১. অধ্যায়ঃ
মদ্যপান হারাম হওয়া প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন: “হে বিশ্বাসীগণ! মদ, জুয়া আর মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শায়ত্বনী কাজ, তোমরা তা বর্জন কর, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পার। মদ আর জুয়ার মাধ্যমে শায়তুন তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ আর সলাত থেকে তোমাদেরকে বাধা দিতে, কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে?” (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৯০-৯১)
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪০
أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ السُّنِّيُّ قِرَاءَةً عَلَيْهِ فِي بَيْتِهِ، قَالَ: أَنْبَأَنَا الْإِمَامُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ أَحْمَدُ بْنُ شُعَيْبٍ النَّسَائِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، قَالَ: أَنْبَأَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا» فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ "، فَقَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقَامَ الصَّلَاةَ نَادَى: {لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْمَائِدَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَلَمَّا بَلَغَ {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «انْتَهَيْنَا انْتَهَيْنَا»
বর্ণনাকারী উমর (রাঃ)
যখন মদ হারাম হওয়া সম্পর্কে আয়াত নাযিল হলো, তখন উমর (রাঃ) দোয়া করলেন: ‘হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট বিধান প্রদান করুন’। তখন সূরা আল বাকারার আয়াত নাযিল হলো। অতঃপর উমর (রাঃ)-কে ডেকে ঐ আয়াত পড়ে শোনানো হলো। তিনি আবার দোয়া করলেন: ‘হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট বিধান দান করুন’। তখন সূরা আন নিসা-এর আয়াত নাযিল হলো:يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى“হে ঈমানদারগণ! তোমরা নেশা অবস্থায় সালাতের নিকটেও যেও না..."- (সূরা আন নিসা ৪: ৪৩)।এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে একজন আহ্বানকারী সালাতের সময় বলা: "...তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না..."- (সূরা আন নিসা ৪: ৪৩)। উমর (রাঃ)-কে ডেকে এ আয়াত পড়ে শুনানো হলো। অতঃপর উমর (রাঃ) পুনরায় দোয়া করলেন : হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদের জন্য সুস্পষ্ট বিধান নাযিল করুন। তারপর যখন সূরা আল মায়িদার আয়াত নাযিল হলো, তখন উমর (রাঃ)-কে ডেকে তা শুনানো হলো। যখন তিলাওয়াতকারী ঐ আয়াতفَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ"...কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে?” (সূরা আল মায়িদা ৫: ৯১) পর্যন্ত পৌঁছলেন, তখন উমর (রাঃ) বলে উঠলেন : আমরা বিরত হলাম, আমরা বিরত হলাম।
৫২/২. অধ্যায়ঃ
মদ্যপান হারাম হওয়ায় যে সকল পানীয় ফেলে দেয়া হয়, তার বর্ণনা
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُمْ قَالَ: " بَيْنَا أَنَا قَائِمٌ، عَلَى الْحَيِّ وَأَنَا أَصْغَرُهُمْ سِنًّا عَلَى عُمُومَتِي، إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّهَا قَدْ حُرِّمَتِ الْخَمْرُ، وَأَنَا قَائِمٌ عَلَيْهِمْ أَسْقِيهِمْ مِنْ فَضِيخٍ لَهُمْ "، فَقَالُوا: اكْفَأْهَا، فَكَفَأْتُهَا، فَقُلْتُ: لِأَنَسٍ مَا هُوَ؟ قَالَ: «الْبُسْرُ، وَالتَّمْرُ» قَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ: كَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ فَلَمْ يُنْكِرْ أَنَسٌ
বর্ণনাকারী সুলায়মান তায়মী (রহঃ)
আনাস ইবনু মালিক (রাঃ) তাদেরকে এ খবর দিয়েছেন যে, আমি আমার চাচাদের সাথে লোকেদের মধ্যে দাঁড়ানো ছিলাম। আমি ছিলাম বয়সে তাদের সবচেয়ে ছোট। এমন সময় এক ব্যক্তি এসে বলল: খাম্র (মদ) হারাম করা হয়েছে। আমি তখন তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে ফাযীখ নামক মদ্যপান করাচ্ছিলাম। তারা বললেন: এই পাত্রগুলো উল্টে দাও, তখন আমি ঐ পাত্রগুলো উল্টে দিলাম।এ সময় আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: ‘ফাযীখ’ কি? তিনি বললেন: তা শুকনা এবং কাঁচা খেজুরের তৈরি মদ। আবু বকর ইবনু আনাস (রহঃ) বললেন: তখন এটাই ছিল তাদের মদ। আনাস (রাঃ) তা শুনে অস্বীকার করেননি।
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪২
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: " كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، وَأَبَا دُجَانَةَ فِي رَهْطٍ مِنَ الْأَنْصَارِ، فَدَخَلَ عَلَيْنَا رَجُلٌ فَقَالَ: «حَدَثَ خَبْرٌ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ فَكَفَأْنَا» قَالَ: «وَمَا هِيَ يَوْمَئِذٍ إِلَّا الْفَضِيخُ خَلِيطُ الْبُسْرِ، وَالتَّمْرِ»، قَالَ: وَقَالَ أَنَسٌ: «لَقَدْ حُرِّمَتِ الْخَمْرُ، وَإِنَّ عَامَّةَ خُمُورِهِمْ يَوْمَئِذٍ الْفَضِيخُ»
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমি আবু तलহা, উবাই ইবন কা'ব এবং আবু দুজানাহ আনসারদের এক দলকে শরাব পান করাতাম। তখন এক ব্যক্তি এসে বলল: একটা ঘটনা ঘটেছে। মদ হারাম করে আয়াত নাজিল করা হয়েছে। এ খবর শুনে আমরা মদের পাত্র উল্টে দিলাম। তখনকার দিনে তাজা ও শুকনো খেজুর দিয়ে তৈরি ফাযীখই ছিল মদ।
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «حُرِّمَتِ الْخَمْرُ حِينَ حُرِّمَتْ، وَإِنَّهُ لَشَرَابُهُمُ الْبُسْرُ وَالتَّمْرُ»
বর্ণনাকারী আনাস ইব্ন মালিক (রাঃ)
মদ যখন হারাম হওয়ার সময় হলো তখন হারাম হলো। আর তাদের মদ ছিল শুকনো ও কাঁচা খেজুর দ্বারা তৈরি।
৫২/৩. অধ্যায়ঃ
কাঁচা ও শুকনো খেজুর মিশ্রিত পানীয়কে 'মদ' নামে অভিহিত করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৪
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: «الْبُسْرُ وَالتَّمْرُ خَمْرٌ»
বর্ণনাকারী জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ)
কাঁচা ও শুকনো খেজুরের পানীয়কে মদ বলা হয়।
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৫
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: «الْبُسْرُ وَالتَّمْرُ خَمْرٌ» رَفَعَهُ الْأَعْمَشُ
বর্ণনাকারী মুহারিব ইব্ন শিহাব (রহঃ)
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, কাঁচা ও শুকনো খেজুরের পানীয়কে মদ বলে।
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৬
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا، قَالَ: أَنْبَأَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ شَيْبَانَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الزَّبِيبُ، وَالتَّمْرُ هُوَ الْخَمْرُ»
বর্ণনাকারী জাবির (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কিসমিস এবং খেজুরই হলো মদ।
৫২/৪. অধ্যায়ঃ
পেকে ওঠা খেজুর ও শুকনো খেজুরযোগে তৈরি পানীয় পানের নিষেধাজ্ঞার ভিত্তিতে যে কোন দুই উপাদানযোগে তৈরি পানীয়ের নিষিদ্ধতা
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৭
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ شُعْبَةَ، عَنْ الْحَكَمِ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْبَلَحِ وَالتَّمْرِ، وَالزَّبِيبِ وَالتَّمْرِ»
বর্ণনাকারী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জনৈক সাহাবী
নবী (ﷺ) এর এক সাহাবী বলেন : নবী (ﷺ) পেকে ওঠা তাজা খেজুর ও শুকনো খেজুর এবং আঙ্গুর ও খেজুর দ্বারা তৈরি পানীয় পান করতে নিষেধ করেছেন।
৫২/৫. অধ্যায়ঃ
আধাপাকা ও পাকা খেজুরের মিশ্রণে পানীয় প্রসঙ্গে
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৮
أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ، وَالنَّقِيرِ، وَأَنْ يُخْلَطَ الْبَلَحُ وَالزَّهْوُ»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল, হানতাম, মুযাফফাত এবং নাকীর-এ পানীয় তৈরি করতে এবং আধাপাকা ও হলদে ওঠা খেজুর মিশ্রিত করতে নিষেধ করেছেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ৫৫৪৯
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ» وَزَادَ مَرَّةً أُخْرَى «وَالنَّقِيرِ، وَأَنْ يُخْلَطَ التَّمْرُ بِالزَّبِيبِ، وَالزَّهْوُ بِالتَّمْرِ»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল, মুযাফাত এবং কাঠের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। আর অন্য বর্ণনায় বৃদ্ধি করা হয়েছে যে, তিনি নাকীর ও খেজুরকে কিসমিসের সাথে এবং কাঁচা খেজুরকে শুকনো খেজুরের সাথে মিশ্রিত করতে নিষেধ করেছেন।