আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪২৮

أَنْبَأَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنِي أَسِيدُ بْنُ أَبِي أَسِيدٍ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: أَصَابَنَا طَشٌّ وَظُلْمَةٌ، فَانْتَظَرْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ بِنَا، ثُمَّ ذَكَرَ كَلَامًا مَعْنَاهُ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ بِنَا، فَقَالَ: «قُلْ» فَقُلْتُ: مَا أَقُولُ؟، قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي، وَحِينَ تُصْبِحُ، ثَلَاثًا يَكْفِيكَ كُلَّ شَيْءٍ»

বর্ণনাকারী মুআয ইব্‌ন আবদুল্লাহ্‌ তাঁর পিতার মাধ্যমে

মুয়ায ইবন আবদুল্লাহ (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন। একবার আমাদের মাঝে এমন বৃষ্টিপাত হলো যে, চারদিকে অন্ধকার ছেয়ে গেল। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর অপেক্ষা করছিলাম যেন তিনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন। তারপর বর্ণনাকারী তার বর্ণনায় এমন কিছু বাক্য বললেন: যার অর্থ হলো, পরে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে সালাত আদায়ের উদ্দেশে বের হলেন। তিনি (ﷺ) বললেন: বল! আমি বললাম: কি বলব? তিনি (ﷺ) বললেন: কুল হুওয়াল্লাহু আহাদ; দুটি আশ্রয় প্রার্থনাকারী সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সকাল-সন্ধ্যায় তিনবার করে। তবে সকল বিপদাপদে এটাই তোমার জন্য যথেষ্ট হবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪২৯

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقِ مَكَّةَ، فَأَصَبْتُ خُلْوَةً مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَنَوْتُ مِنْهُ، فَقَالَ: «قُلْ» فَقُلْتُ: مَا أَقُولُ؟، قَالَ: «قُلْ» قُلْتُ: مَا أَقُولُ؟، قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ حَتَّى خَتَمَهَا»، ثُمَّ قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ حَتَّى خَتَمَهَا»، ثُمَّ قَالَ: «مَا تَعَوَّذَ النَّاسُ بِأَفْضَلَ مِنْهُمَا»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন খুবায়ব (রাঃ) তাঁর পিতার সূত্রে

আমি মক্কার পথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে নির্জনে পেয়ে তাঁর কাছে গেলাম। তিনি (ﷺ) বললেন: বল। আমি বললাম: আমি কী বলব? তিনি (ﷺ) বললেন: বল। আমি বললাম: আমি কী বলব? তিনি (ﷺ) বললেন: কুল আউযু বিরাব্বিল ফালাক। তিনি (ﷺ) তা শেষ পর্যন্ত বললেন। এরপর বললেন: বল, কুল আউযু বিরাব্বিন নাস। তিনি (ﷺ) তা শেষ পর্যন্ত বললেন। তারপর তিনি (ﷺ) বললেন: লোকেরা এ দুটি (সূরা) চেয়ে (অন্য কিছু দ্বারা) উত্তম আশ্রয় গ্রহণ করতে পারে না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي الْقَعْنَبِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ: بَيْنَا أَنَا أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاحِلَتَهُ فِي غَزْوَةٍ إِذْ قَالَ: «يَا عُقْبَةُ، قُلْ فَاسْتَمَعْتُ»، ثُمَّ قَالَ: «يَا عُقْبَةُ، قُلْ فَاسْتَمَعْتُ»، فَقَالَهَا الثَّالِثَةَ، فَقُلْتُ: مَا أَقُولُ؟، فَقَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَرَأَ السُّورَةَ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَرَأَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ» وَقَرَأْتُ مَعَهُ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَرَأَ «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُ مَعَهُ حَتَّى خَتَمَهَا، ثُمَّ قَالَ: «مَا تَعَوَّذَ بِمِثْلِهِنَّ أَحَدٌ»

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির জুহানী (রাঃ)

আমি এক জিহাদের সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর উটনী টেনে যাচ্ছিলাম। তিনি (ﷺ) বললেন: হে উকবা! বল! আমি তা শুনলাম ও চুপ রইলাম। তিনি (ﷺ) আবার বললেন, বল। আমি তা শুনলাম ও চুপ রইলাম। তিনি (ﷺ) তৃতীয়বার একই কথা বললেন। তখন আমি বললাম, আমি কী বলব? তিনি (ﷺ) বললেন:قُلْ هُوَ اللَّهُ أَحَدٌতিনি (ﷺ) সূরা শেষ পর্যন্ত পড়লেন। এরপর তিনি (ﷺ) কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করলে আমি তাঁর সঙ্গে পাঠ করলাম। তিনি (ﷺ) এটিও শেষ পর্যন্ত পড়লেন। তারপর বললেন,قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِপাঠ করলেন। তাঁর সঙ্গে আমিও তা পাঠ করলাম। তিনি (ﷺ) এটিও শেষ পর্যন্ত পড়লেন। তারপর তিনি (ﷺ) বললেন: এই সূরাগুলোর মতো প্রার্থনাকারী আর কিছু নেই।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ الْأَسْلَمِيُّ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ» قُلْتُ: وَمَا أَقُولُ؟ قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأَهُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «لَمْ يَتَعَوَّذِ النَّاسُ بِمِثْلِهِنَّ، أَوْ لَا يَتَعَوَّذُ النَّاسُ بِمِثْلِهِنَّ»

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির জুহানী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন : বল। আমি বললাম : কী বলব? তিনি (ﷺ) বললেন : কুল হুওয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা পাঠ শেষে বললেন : কোন লোক এই সূরাগুলোর মতো অন্য কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করেনি। কিংবা বললেন, কোন লোক এগুলোর মতো অন্য কিছু দ্বারা আশ্রয় গ্রহণ করতে পারে না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩২

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَمْرٍو، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، أَخْبَرَنِي أَبُو عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَابِسٍ الْجُهَنِيِّ أَخْبَرَه، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: " يَا ابْنَ عَابِسٍ أَلَا أَدُلُّكَ - أَوْ قَالَ: - أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ مَا يَتَعَوَّذُ بِهِ الْمُتَعَوِّذُونَ؟ " قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ هَاتَيْنِ السُّورَتَيْنِ»

বর্ণনাকারী ইব্‌ন আবিস জুহানী (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: হে ইবনু আবিস! যা দ্বারা লোক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে থাকে, এদের মধ্যে যা উত্তম, আমি কি তা তোমাকে বলব না? অথবা তিনি (ﷺ) বললেন: আমি কি তোমাকে জানাব না? সে বলল: হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি (ﷺ) বললেন: (তা হলো) কুল আওযু বিরাব্বিল ফালাক এবং কুল আওযু বিরাব্বিন্নাস-এই দুটি সূরা।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩৩

أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنَا بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةٌ شَهْبَاءُ فَرَكِبَهَا، وَأَخَذَ عُقْبَةُ يَقُودُهَا بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُقْبَةَ: «اقْرَأْ»، قَالَ: وَمَا أَقْرَأُ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: " اقْرَأْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ فَأَعَادَهَا عَلَيَّ حَتَّى قَرَأْتُهَا، فَعَرَفَ أَنِّي لَمْ أَفْرَحْ بِهَا جِدًّا، قَالَ: «لَعَلَّكَ تَهَاوَنْتَ بِهَا، فَمَا قُمْتُ» يَعْنِي بِمِثْلِهَا

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির (রাঃ)

নবী (ﷺ)-কে একটি সাদা খচ্চর উপহার দেয়া হলে তিনি তার উপর সওয়ার হলেন, আর উক্বা (রাঃ) তা টেনে নিয়ে চললেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) উক্বা (রাঃ)-কে বললেন: হে উক্বা, পড়! তিনি বললেন: কি পড়ব? তিনি (ﷺ) বললেন: পড়, কুল আউযু বিরাব্বিল ফালাক।তিনি তা আমার জন্য এবং দ্বিতীয়বার তা পুনরাবৃত্তি করলে আমি তা পড়লাম। তিনি (ﷺ) বুঝতে পারলেন, আমি এতে খুব একটা খুশি হইনি। তিনি (ﷺ) বললেন: হয়তো তুমি এর মর্যাদা উপলব্ধি করতে পারনি। আমি এর মতো সূরা আর পাইনি।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩৪

أَخْبَرَنَا مُوسَى بْنُ حِزَامٍ التِّرْمِذِيُّ، قَالَ: أَنْبَأَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُعَوِّذَتَيْنِ، قَالَ عُقْبَةُ: «فَأَمَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمَا فِي صَلَاةِ الْغَدَاةِ»

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মু‘আউবিযাতায়ন (সূরা ফালাক ও নাস) সম্পর্কে প্রশ্ন করলেন।উকবা (রাঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) ঐ দুটি সূরা দ্বারাই আমাদের ফজরের সালাতে ইমামতি করেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عُقْبَةَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ بِهِمَا فِي صَلَاةِ الصُّبْحِ»

বর্ণনাকারী উকবা (রাঃ)

উকবা (রাঃ) বর্ণনা করেন। একদিন রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে এ সূরা দুটি [সূরা ফালাক ও নাস] তিলাওয়াত করেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩৬

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ ابْنِ الْحَارِثِ وَهُوَ الْعَلَاءُ، عَنْ الْقَاسِمِ، مَوْلَى مُعَاوِيَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: كُنْتُ أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عُقْبَةُ، أَلَا أُعَلِّمُكَ خَيْرَ سُورَتَيْنِ قُرِئَتَا؟» فَعَلَّمَنِي قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ فَلَمْ يَرَنِي سُرِرْتُ بِهِمَا جِدًّا، فَلَمَّا نَزَلَ لِصَلَاةِ الصُّبْحِ صَلَّى بِهِمَا صَلَاةَ الصُّبْحِ لِلنَّاسِ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الصَّلَاةِ، الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: «يَا عُقْبَةُ، كَيْفَ رَأَيْتَ؟»

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির (রাঃ)

আমি সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সওয়ারী টেনে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি (ﷺ) বললেন: “হে উকবা! আমি কি তোমাকে পঠিতব্য সর্বোত্তম দুটি সূরা শিক্ষা দেব?”তারপর তিনি (ﷺ) আমাকে তা শিক্ষা দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। তিনি (ﷺ) আমাকে দেখলেন যে, এ দুটি সূরার জন্য আমি খুব বেশি আনন্দিত নই।এরপর যখন তিনি (ﷺ) ফজরের সালাতের উদ্দেশে বের হলেন, তখন তিনি এই সূরা দুটি দিয়েই ফজরের সালাত আদায় করলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করলেন, তখন আমার প্রতি লক্ষ্য করে বললেন: “হে উকবা! এখন তোমার ধারণা কী?”

সুনানে নাসাঈ

হাদিস নং ৫৪৩৭

أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: بَيْنَا أَقُودُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَقَبٍ مِنْ تِلْكَ النِّقَابِ إِذْ قَالَ: «أَلَا تَرْكَبُ يَا عُقْبَةُ؟» فَأَجْلَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَرْكَبْ مَرْكَبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أَلَا تَرْكَبُ يَا عُقْبَةُ؟» فَأَشْفَقْتُ أَنْ يَكُونَ مَعْصِيَةً، فَنَزَلَ وَرَكِبْتُ هُنَيْهَةً، وَنَزَلْتُ، وَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ سُورَتَيْنِ مِنْ خَيْرِ سُورَتَيْنِ قَرَأَ بِهِمَا النَّاسُ؟» فَأَقْرَأَنِي قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، فَأُقِيمَتِ الصَّلَاةُ، فَتَقَدَّمَ فَقَرَأَ بِهِمَا، ثُمَّ مَرَّ بِي، فَقَالَ: «كَيْفَ رَأَيْتَ يَا عُقْبَةَ بْنَ عَامِرٍ؟ اقْرَأْ بِهِمَا كُلَّمَا نِمْتَ وَقُمْتَ»

বর্ণনাকারী উক্‌বা ইব্‌ন আমির (রাঃ)

আমি কোন এক রাস্তায় রাসূলুল্লাহ (ﷺ) এর বাহন টেনে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বললেন : হে উকবাহ! তুমি কি আরোহিত হবে না? আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদার দিকে লক্ষ্য করে তাঁর বাহনে আরোহণ হওয়া সমীচীন মনে করলাম না। তিনি (ﷺ) আবার বললেন: হে উকবাহ! তুমি কি সওয়ার হবে না? তখন তাঁর আদেশ অমান্য করার অপরাধ হওয়ার ভয় করলাম। বিধায় তিনি (ﷺ) নামলে আমি বাহনে আরোহিত হলাম। পরে আমি নিচে নেমে গেলে, তিনি (ﷺ) আরোহিত হয়ে বললেন : আমি কি তোমাকে শিক্ষা দেব মানুষ যা তিলাওয়াত করে থাকে, এ দু’টি তার মাঝে উত্তম সূরা?এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য এ দু’টি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক ও সূরা কুল আউযু বিরাব্বিন্নাস পড়লেন। তখন সালাতের ইকামাত বলা হলে তিনি (ﷺ) অগ্রসর হয়ে এ দু’টি সূরা পড়লেন, পরে তিনি আমার নিকট দিয়ে যাওয়ার সময় বললেন : হে উকবাহ ইবন আমির! কি মনে হচ্ছে তোমার? তুমি যখন ঘুমাবে এবং উঠবে এ সূরা দু’টি পাঠ করবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18