বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

৫২/৩৮. অধ্যায়ঃ

যে রিওয়ায়াতগুলোতে এমন পাত্রের উল্লেখ রয়েছে যাতে নাবীয তৈরির অনুমতির বর্ণনা বিদ্যমান

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قِرَاءَةً قَالَ: وَقَالَ أَبُو الزُّبَيْرِ، سَمِعْتُ جَابِرًا يَقُولُ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَرِّ، وَالْمُزَفَّتِ، وَالدُّبَّاءِ، وَالنَّقِيرِ»«وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا لَمْ يَجِدْ سِقَاءً يُنْبَذْ لَهُ فِيهِ، نُبِذَ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ»

বর্ণনাকারী আবুস-যুবায়ের

আবু যুবাইর (রাঃ) বলেন, আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) জর, মুযাফ্ফাত, দুব্বা এবং নাকীর ব্যবহার হতে নিষেধ করেছেন। এবং নবী (ﷺ) যখন তাঁর নিকট নাবীয প্রস্তুতের জন্য কোনও পাত্র না পেতেন, তখন তিনি পাথরের পাত্রে নাবীয প্রস্তুত করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18