আল্লাহর আশ্রয় গ্রহণ করা
৫১/৫০. অধ্যায়ঃ
মৃত্যুর ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُوذُوا بِاللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ عَذَابِ اللَّهِ، عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে- আল্লাহর আজাব হতে, আর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মৃত্যুর ফিতনা হতে, আর কবরের আজাব ও মাসীহ দাজ্জালের ফিতনা হতে।