আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৫০. অধ্যায়ঃ

মৃত্যুর ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ، قُولُوا: «اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে কুরআনের সূরা শিক্ষার ন্যায় এই দোয়া শিক্ষা দিতেন। তিনি (ﷺ) বলতেন: তোমরা বল, "আল্লাহুম্মা ইন্না নাঊযুবিকা মিন আজাবি জাহান্নাম, ওয়া আউযুবিকা মিন আজাবিল কবর, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত" [হে আল্লাহ! আমরা আপনার নিকট জাহান্নামের আযাব হতে আশ্রয় প্রার্থনা করছি, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব হতে, আর আপনার নিকট মাসীহ দাজ্জালের ফিতনা হতে আশ্রয় প্রার্থনা করছি এবং আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা হতে]।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18