আল্লাহর আশ্রয় গ্রহণ করা
৫১/৪৬. অধ্যায়ঃ
দাজ্জালের ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَعِيذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الدَّجَّالِ» قَالَ: وَقَالَ: «إِنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
নবী (ﷺ) কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তিনি (ﷺ) বলতেন: অবশ্যই তোমরা কবরের ফিতনার সম্মুখীন হবে।