আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৪৫. অধ্যায়ঃ

লোকের জবরদস্তি থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ: «الْتَمِسْ لِي غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي» فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ يَرْدُفُنِي وَرَاءَهُ، فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كُلَّمَا نَزَلَ، فَكُنْتُ أَسْمَعُهُ يُكْثِرُ أَنْ يَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالْحُزْنِ، وَالْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»

বর্ণনাকারী আনাস ইব্‌ন মালিক (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) আবু তালহা (রাঃ)-কে বললেন: তোমাদের বালকদের মধ্য থেকে একজন বালক আমার খিদমাতের জন্য নির্ধারণ কর। এরপর আবু তালহা (রাঃ) আমাকে তাঁর বাহনের পেছনে নিয়ে বের হলেন। তখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমাত করতাম। তিনি (ﷺ) যখনই কোন জায়গায় নামতেন, আমি প্রায়ই তাঁকে বলতে শুনতাম:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالْحُزْنِ، وَالْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ"আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হারামি, ওয়াল হুযনি, ওয়াল আজজি, ওয়াল কাসালি, ওয়াল বুখলি, ওয়াল জুবনি, ওয়া যলা‘ইদ দাইনি, ওয়া গলাবাতির রিজাল” [হে আল্লাহ! আমি অতি বার্ধক্য, চিন্তা, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের জবরদস্তি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি]।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18