আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৪১. অধ্যায়ঃ

কল্যাণ লাভের পর ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন সারজিস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) সফরে বের হলে বলতেন:"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়াছায়িস সাফারি, ওয়া কাঅবাতিল মুকলাবি, ওয়াল হাওরি বাদাল কাওরি, ওয়া দাওয়াতিল মাযলূমি, ওয়াসূয়িল মনযারি ফিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়ালাদ”[হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের দুঃখ-দুর্দশা, প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মাযলুমের বদদোয়া এবং সম্পদ, বাসস্থান ও সন্তানাদির অপ্রীতিকর দৃশ্য থেকে]।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18