আল্লাহর আশ্রয় গ্রহণ করা

৫১/৪১. অধ্যায়ঃ

কল্যাণ লাভের পর ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন সারজিস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন, তখন বলতেনঃاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়াছাইস্ সফারি, ওয়া কাবাতিল মুকালাবি, ওয়াল হাওরি বাদাল কাওরি, ওয়া দাওয়াতিল মাযলুম, ওয়া সুইল মানযারি ফিল আহলি ওয়াল মালি।"হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের দুঃখ-দুর্দশা, প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মাযলুমের বদদোয়া এবং সম্পদ ও পরিবারের অপ্রীতিকর দৃশ্য থেকে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18