ক্রয়-বিক্রয়

৪৫/৪১. অধ্যায়ঃ

বেশি খেজুরের বিনিময়ে কম খেজুর ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، وَاللَّفْظُ لَهُ، عَنْ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِتَمْرٍ رَيَّانَ، وَكَانَ تَمْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْلًا فِيهِ يُبْسٌ، فَقَالَ: «أَنَّى لَكُمْ هَذَا؟»، قَالُوا: ابْتَعْنَاهُ صَاعًا بِصَاعَيْنِ مِنْ تَمْرِنَا، فَقَالَ: «لَا تَفْعَلْ، فَإِنَّ هَذَا لَا يَصِحُّ، وَلَكِنْ بِعْ تَمْرَكَ، وَاشْتَرِ مِنْ هَذَا حَاجَتَكَ»

বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কিছু রসালো খেজুর আনা হলো, আর রাসূলুল্লাহ (ﷺ) এর খেজুর ছিল শুকনো নিম্নমানের খেজুর। তিনি (ﷺ) বললেন: তোমরা এটা কোথায় পেলে? তারা বলল: আমরা এর এক সা আমাদের দুই সা-এর বিনিময়ে কিনেছি। তখন তিনি (ﷺ) বললেন: এমনটি আর করো না, কেননা এটা সঠিক নয়, বরং তুমি তোমার খেজুর বিক্রি করে দাও, আর এর থেকে তোমার প্রয়োজন অনুপাতে কিনে নাও।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18