ক্রয়-বিক্রয়

৪৫/৪১. অধ্যায়ঃ

বেশি খেজুরের বিনিময়ে কম খেজুর ক্রয়-বিক্রয় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ، وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرَ، فَجَاءَ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا؟»، قَالَ: لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِصَاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلَاثِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَفْعَلْ بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) খায়বারে এক ব্যক্তিকে কাজে নিযুক্ত করলে সে উৎকৃষ্টমানের খেজুর নিয়ে আসতো। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: খায়বারের সব খেজুরই কি এমন হয়? সে বলল: আল্লাহর শপথ! না, আমরা এ জাতীয় এক সা খেজুর অন্য খেজুরের দুই সা-এর বিনিময়ে ক্রয় করি। আর এর দুই সা তিন সা-এর বিনিময়ে ক্রয় করে থাকি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এমন আর করো না; বরং তুমি এগুলো দিরহাম (নগদ অর্থ) দিয়ে বিক্রি করে দাও। তারপর দিরহাম দিয়ে ঐ খেজুরগুলো ক্রয় করো।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18