শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/৩৮. অধ্যায়ঃ

পিঁপড়া হত্যা প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ وَهُوَ ابْنُ شُمَيْلٍ، قَالَ: أَنْبَأَنَا أَشْعَثُ، عَنْ الْحَسَنِ، «نَزَلَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِبَيْتِهِنَّ، فَحُرِّقَ عَلَى مَا فِيهَا، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلَّا نَمْلَةٌ وَاحِدَةٌ» وقَالَ الْأَشْعَثُ: عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، وَزَادَ فَإِنَّهُنَّ: «يُسَبِّحْنَ»

বর্ণনাকারী হযরত হাসান (রাঃ)

হাসান (রহঃ) বর্ণনা করেন, একজন নবী গাছের নিচে অবস্থানকালে তাঁকে একটি পিঁপড়া কামড়ালো। ফলে তাঁর নির্দেশে তাদের পুরো বসতি জ্বালিয়ে দেয়া হলো। আল্লাহ তা'আলা উক্ত নবীর ওপর ওহী করেন যে, তুমি ঐ পিঁপড়াকে কেন মারলে না, যে তোমাকে দংশন করেছে? আবু হুরায়রা (রাঃ) নবী (ﷺ) হতে এ রকমই বর্ণনা করেছেন, আর সেই বর্ণনায় এ কথা বাড়তি আছে যে, কেননা তারা তাসবিহ পাঠ করত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18