শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/৩৮. অধ্যায়ঃ

পিঁপড়া হত্যা প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ نَمْلَةً قَرَصَتْ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ، فَأُحْرِقَتْ، فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ أَنْ قَدْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَهْلَكْتَ أُمَّةً مِنَ الْأُمَمِ تُسَبِّحُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত।তিনি (ﷺ) বলেছেন: নবীদের মাঝে কোন এক নবীকে একটি পিঁপড়া কামড় দিল। বিধায় তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেয়ার আদেশ দিলে তা জ্বালিয়ে দেয়া হয়। তখন আল্লাহ তা'আলা তাঁর প্রতি ওহী করে বলেন: তোমাকে তো একটা পিঁপড়া কামড় দিয়েছে। আর তুমি এমন এক উম্মতকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18