রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/২১. অধ্যায়ঃ

কেউ সম্পদ কেড়ে নিতে চাইলে কি করবে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبِ بْنِ اللَّيْثِ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ قُهَيْدِ بْنِ مُطَرِّفٍ الْغِفَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ عُدِيَ عَلَى مَالِي؟ قَالَ: «فَانْشُدْ بِاللَّهِ». قَالَ: فَإِنْ أَبَوْا عَلَيَّ؟ قَالَ: «فَانْشُدْ بِاللَّهِ». قَالَ: فَإِنْ أَبَوْا عَلَيَّ؟ قَالَ: «فَانْشُدْ بِاللَّهِ». قَالَ: فَإِنْ أَبَوْا عَلَيَّ؟ قَالَ: «فَقَاتِلْ، فَإِنْ قُتِلْتَ فَفِي الْجَنَّةِ، وَإِنْ قَتَلْتَ فَفِي النَّارِ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রহঃ)

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) যদি কোন ব্যক্তি আমার সম্পদ ছিনিয়ে নিতে আসে, তখন আমি কি করব? তিনি (ﷺ) বললেন: তুমি তাকে আল্লাহর শপথ দিবে। সে বলল: যদি সে আমার কথা না মানে? তিনি (ﷺ) বললেন: তুমি তাকে আল্লাহর শপথ দিবে। সে বলল: যদি সে না মানে? তিনি (ﷺ) বললেন: তুমি তাকে আল্লাহর দোহাই দেবে। সে বলল, যদি সে তা অস্বীকার করে? তিনি বললেন: তখন তুমি তার সাথে জিহাদ করবে। যদি তুমি মারা যাও, তুমি জান্নাতে যাবে; আর যদি ঐ ব্যক্তি মারা যায়, তবে সে জাহান্নামে যাবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18