রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/২১. অধ্যায়ঃ

কেউ সম্পদ কেড়ে নিতে চাইলে কি করবে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ عَمْرِو بْنِ قُهَيْدٍ الْغِفَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ عُدِيَ عَلَى مَالِي، قَالَ: «فَانْشُدْ بِاللَّهِ». قَالَ: فَإِنْ أَبَوْا عَلَيَّ؟ قَالَ: «فَانْشُدْ بِاللَّهِ». قَالَ: فَإِنْ أَبَوْا عَلَيَّ؟ قَالَ: «فَانْشُدْ بِاللَّهِ». قَالَ: فَإِنْ أَبَوْا عَلَيَّ؟ قَالَ: «فَقَاتِلْ، فَإِنْ قُتِلْتَ فَفِي الْجَنَّةِ، وَإِنْ قَتَلْتَ فَفِي النَّارِ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! যদি কোন ব্যক্তি আমার সম্পদ কেড়ে নিতে আসে, তখন আমি কি করব?তিনি (ﷺ) বললেন: তুমি তাকে আল্লাহর দোহাই দেবে।সে বলল: যদি সে তা না মানে?তিনি (ﷺ) বললেন: আবারও আল্লাহর শপথ দেবে।সে বলল, যদি তাও সে না মানে?তিনি (ﷺ) বললেন, আবারও আল্লাহর শপথ দেবে।সে বলল, যদি তারপরও না মানে?তিনি (ﷺ) বললেন : তা হলে তুমি তার সাথে জিহাদ করবে। যদি তুমি মারা যাও, তবে তুমি জান্নাতে যাবে; আর যদি সে মারা যায়, তবে সে জাহান্নামী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18