রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/১৪. অধ্যায়ঃ

মুরতাদ সম্পর্কে বিধান

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ قَالَ: أَنْبَأَنَا الْمُغِيرَةُ بْنُ مُسْلِمٍ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ عُثْمَانَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ: رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانِهِ فَعَلَيْهِ الرَّجْمُ، أَوْ قَتَلَ عَمْدًا فَعَلَيْهِ الْقَوَدُ، أَوِ ارْتَدَّ بَعْدَ إِسْلَامِهِ فَعَلَيْهِ الْقَتْلُ "

বর্ণনাকারী উসমান (রাঃ)

ইবনু উমর (রাঃ) উসমান (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি:তিনটির কোন এক কারণ ছাড়া মুসলিমকে হত্যা করা বৈধ নয়:(১) যে ব্যক্তি বিবাহিত হওয়া সত্ত্বেও ব্যভিচার করে, তাকে রজমের মাধ্যমে হত্যা করা;(২) যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে, তার বদলে তাকে হত্যা করা;(৩) যে ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়, তাকে হত্যা করা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18