'উমরারূপে (আজীবনের জন্য) দান করা
৩৪/৪. অধ্যায়ঃ
এ বিষয়ে আবূ সালামাহ্ (রাঃ)-এর হাদীসে ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহিমাহুল্লাহ) ও মুহাম্মাদ ইবনু 'আম্র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعُمْرَى لِمَنْ وُهِبَتْ لَهُ»
বর্ণনাকারী আবূ সালমা (রাঃ)
আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: উমরা [রূপে প্রদত্ত জিনিস] ঐ ব্যক্তির জন্য যাকে উমরা করা হয়েছে।