নিকাহ

২৬/৭১. অধ্যায়ঃ

মুত্ আহ্ হারাম হওয়া সম্পর্কে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ الْحَسَنِ، وَعَبْدِ اللَّهِ، ابْنَيْ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِمَا، أَنَّ عَلِيًّا، بَلَغَهُ أَنَّ رَجُلًا لَا يَرَى بِالْمُتْعَةِ بَأْسًا، فَقَالَ: إِنَّكَ تَائِهٌ، إِنَّهُ «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ يَوْمَ خَيْبَرَ»

বর্ণনাকারী আমর ইবন আলী (রহঃ)

হাসান এবং আবদুল্লাহ নামক মুহাম্মাদ-এর দুই পুত্র তাদের পিতার মাধ্যমে বর্ণনা করেন, আলী (রাঃ)-এর নিকট সংবাদ পৌঁছালো যে, এক ব্যক্তি মুত'আয় কোনো প্রকার সমস্যা মনে করে না। তিনি বললেন: তুমি একজন পথভ্রষ্ট লোক। রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের দিন আমাকে তা হতে এবং গৃহপালিত গাধার গোশত হতে নিষেধ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18