হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/২০৬. অধ্যায়ঃ
'আরাফাহ্ থেকে প্রত্যাবর্তনের সময় পথিমধ্যে যাত্রা বিরতি
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ الشِّعْبَ الَّذِي يَنْزِلُهُ الْأُمَرَاءُ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ؟ قَالَ: «الصَّلَاةُ أَمَامَكَ» فَلَمَّا أَتَيْنَا الْمُزْدَلِفَةَ لَمْ يَحُلَّ آخِرُ النَّاسِ حَتَّى صَلَّى
বর্ণনাকারী উসামা ইবন যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সে পাহাড়ের অবতরণ করেছিলেন, যে স্থানে আমিরগণ অবতরণ করেন। তিনি (ﷺ) সেখানে পেশাব করে হালকাভাবে ওজু করেন। আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! সালাত (আদায় করবেন কি)! তিনি (ﷺ) বললেন: সালাত তোমাদের সামনে। যখন আমরা মুযদালিফায় পৌঁছলাম, তখন শেষ ব্যক্তিটি তার উটের পিঠ হতে নামার পূর্বেই তিনি (ﷺ) সালাত আদায় করলেন।