হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/২০৬. অধ্যায়ঃ
'আরাফাহ্ থেকে প্রত্যাবর্তনের সময় পথিমধ্যে যাত্রা বিরতি
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَةَ مَالَ إِلَى الشِّعْبِ، قَالَ: فَقُلْتُ لَهُ: أَتُصَلِّي الْمَغْرِبَ؟ قَالَ: «الْمُصَلَّى أَمَامَكَ»
বর্ণনাকারী উসামা ইবন যায়দ (রাঃ)
নবী (ﷺ) যখন ‘আরাফাহ হতে প্রত্যাবর্তন করলেন, তখন উপত্যকার দিকে গেলেন। উসামা (রাঃ) বলেন, আমি তাঁকে বললাম: আপনি কি মাগরিবের সালাত আদায় করবেন? তিনি (ﷺ) বললেন: সালাতের সময় তোমার সামনে অগ্রসর হয়ে পাবে।