হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১২৫. অধ্যায়ঃ

কা'বাহ্ ঘরের [পুনঃ] নির্মাণ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ خَالِدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْأَسْوَدِ، أَنَّ أُمَّ الْمُؤْمِنِينَ، قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنَّ قَوْمِي - وَفِي حَدِيثِ مُحَمَّدٍ قَوْمَكِ - حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ لَهَدَمْتُ الْكَعْبَةَ، وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ» فَلَمَّا مَلَكَ ابْنُ الزُّبَيْرِ، جَعَلَ لَهَا بَابَيْنِ

বর্ণনাকারী উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ)

উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন: 'যদি আমার সম্প্রদায়', রাবী মুহাম্মাদ-এর বর্ণনায় রয়েছে "তোমার সম্প্রদায়” জাহিলিয়্যাতের নিকটবর্তী না হতো, তাহলে আমি কাবার নির্মাণ কাঠামো ভেঙ্গে তাতে দুটি দরজা করতাম। পরবর্তীকালে ইবনু যুবায়ের (রাঃ) ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাতে দুটি দরজা স্থাপন করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18