হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১২৫. অধ্যায়ঃ

কা'বাহ্ ঘরের [পুনঃ] নির্মাণ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدَةُ، وَأَبُو مُعَاوِيَةَ قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا حَدَاثَةُ عَهْدِ قَوْمِكِ بِالْكُفْرِ، لَنَقَضْتُ الْبَيْتَ فَبَنَيْتُهُ عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ، وَجَعَلْتُ لَهُ خَلْفًا فَإِنَّ قُرَيْشًا لَمَّا بَنَتِ الْبَيْتَ اسْتَقْصَرَتْ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যদি তোমার সম্প্রদায়ের সময় কুফরের নিকটবর্তী (নওমুসলিম) না হতো, তাহলে আমি কা'বার বর্তমান নির্মাণ কাঠামো ভেঙ্গে ইবরাহিম (আঃ)-এর ভিত্তির উপর নির্মাণ করতাম এবং এর পিছন দিকে একটি দরজা স্থাপন করতাম। কুরাইশরা যখন কা'বা নির্মাণ করেছে, তখন তাকে ছোট করে নির্মাণ করেছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18