হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১১০. অধ্যায়ঃ

মাক্কার গুরুত্ব ও মাহাত্ম্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ: «هَذَا الْبَلَدُ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا يُعْضَدُ شَوْكُهُ وَلَا يُنَفَّرُ صَيْدُهُ، وَلَا يَلْتَقِطُ لُقَطَتَهُ، إِلَّا مَنْ عَرَّفَهَا، وَلَا يُخْتَلَى خَلَاهُ» قَالَ: الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا الْإِذْخِرَ فَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا إِلَّا الْإِذْخِرَ

বর্ণনাকারী ইবন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন বলেনঃ আল্লাহ তা’আলা আকাশ ও জমিন সৃষ্টির দিনেই এই শহরকে সম্মানিত করেছেন এবং আল্লাহর দেয়া সম্মান দ্বারাই কেয়ামত অবধি তা সম্মানিত থাকবে। তার কাঁটাও তোলা যাবে না, এখানে শিকার তাড়ানো যাবে না, আর কোনো বস্তু পড়ে থাকলে কেউ তা উঠাবে না। অবশ্য তার কথা ভিন্ন, যে সে বস্তুর কথা প্রচার করবে। আর তার ঘাস কাটা যাবে না।আব্বাস (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! ইযখির নামক ঘাস ছাড়া? তারপর তিনি (ﷺ) এমন শব্দ উল্লেখ করলেন, যার অর্থ ইযখির ছাড়া।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18