হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১০৯. অধ্যায়ঃ

হারামে কবিতা পাঠ করা ও ইমামের সামনে দিয়ে চলাফেরা করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ خُشَيْشُ بْنُ أَصْرَمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ فِي عُمْرَةِ الْقَضَاءِ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ يَمْشِي بَيْنَ يَدَيْهِ وَهُوَ يَقُولُ:[البحر الرجز]خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهِ ... الْيَوْمَ نَضْرِبْكُمْ عَلَى تَنْزِيلِهِضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهِ ... وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهِفَقَالَ لَهُ عُمَرُ: يَا ابْنَ رَوَاحَةَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي حَرَمِ اللَّهِ عَزَّ وَجَلَّ، تَقُولُ الشِّعْرَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَلِّ عَنْهُ، فَلَهُوَ أَسْرَعُ فِيهِمْ مِنْ نَضْحِ النَّبْلِ»

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবি (ﷺ) উমরাতুল ক্বাযায় মক্কায় প্রবেশ করেন। তখন আবদুল্লাহ ইবনু রওয়াহা (রাঃ) এ কবিতা (আল বাহর [সমুদ্র] নামক কবিতার একটি অংশ) পাঠ করতে করতে তাঁর সামনে হাঁটছিলেন:“হে কাফির সম্প্রদায়! তাঁর রাস্তা ছেড়ে দাও। [তাঁর প্রবেশে বাধা দিলে] আজ আমরা তোমাদেরকে আঘাত করব তাঁর নাজিলকৃত বিধানের ভিত্তিতে। এমন আঘাত, যা মাথা মুণ্ডুচ্ছেদ করে দেবে এবং বন্ধুকে বন্ধুর কথা ভুলিয়ে দেবে।”উমর (রাঃ) তখন তাঁকে বললেন: হে ইবনু রওয়াহা! রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে মহান আল্লাহর হারাম শরীফে তুমি কবিতা আবৃত্তি করছ? নবি (ﷺ) বললেন: তাকে করতে দাও। তা (এই কবিতা) কাফিরদের অন্তরে তীর নিক্ষেপের চেয়ে দ্রুত ক্রিয়া বিস্তারকারী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18