যাকাত

২৩/৭৬. অধ্যায়ঃ

'মিসকীন'-এর ব্যাখ্যা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ الْمِسْكِينُ الَّذِي تَرُدُّهُ الْأُكْلَةُ وَالْأُكْلَتَانِ، وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ» قَالُوا: فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لَا يَجِدُ غِنًى، وَلَا يَعْلَمُ النَّاسُ حَاجَتَهُ، فَيُتَصَدَّقَ عَلَيْهِ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মিসকিন সে ব্যক্তি নয় যে, এক লোকমা বা দুই লোকমা এবং একটি-দুটি খেজুর নিয়ে ফিরে যায়। তাঁরা [সাহাবীরা] বললেন, হে আল্লাহর রাসূল! তাহলে মিসকিন কে? তিনি (ﷺ) বললেন, যার কোনো সহায়-সম্বলও নেই কিন্তু লোকেরা তার অভাবের বিষয়ে জানে না, যাতে তাকে দান-সাদাক্বা করা যায়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18