যাকাত

২৩/৭৬. অধ্যায়ঃ

'মিসকীন'-এর ব্যাখ্যা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ الْمِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ» قَالُوا: فَمَا الْمِسْكِينُ؟ قَالُوا: «الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ وَلَا يُفْطَنُ لَهُ، فَيُتَصَدَّقَ عَلَيْهِ وَلَا يَقُومُ فَيَسْأَلَ النَّاسَ»

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এমন ঘুরাফেরাকারী ব্যক্তি মিসকীন নয়, যে এক দুই লোকমা খাদ্য এবং দুইটি একটি খেজুরের জন্য দ্বারে দ্বারে ঘুরে।তাঁরা বললেন, তাহলে মিসকীন কে? তিনি (ﷺ) বললেন, যার এমন সচ্ছলতা নেই যা তাকে পরমুখাপেক্ষিতা থেকে রক্ষা করতে পারে। তাকে [তার দরিদ্রতা] আঁচ করা যায় না। ফলে তাকে সাদকাও দেয়া হয় না আর সে এমন অবস্থায় দাঁড়ায় না যাতে লোকজন তাকে জিজ্ঞেস করতে পারে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18