সাওম [রোযা]

২২/২৩. অধ্যায়ঃ

সুলায়মান ইবনু মিহরান (রহিমাহুল্লাহ) কর্তৃক 'আয়িশাহ্ (রাঃ) থেকে সাহরী বিলম্বে খাওয়ার হাদীসে শব্দগত পার্থক্যের বর্ণনা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: فِينَا رَجُلَانِ أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ السُّحُورَ، وَالْآخَرُ يُؤَخِّرُ الْفِطْرَ وَيُعَجِّلُ السُّحُورَ، قَالَتْ: «أَيُّهُمَا الَّذِي يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ السُّحُورَ؟» قُلْتُ: عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، قَالَتْ: «هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ»

বর্ণনাকারী আবূ আতিয়্যা (রহঃ)

আমি আয়িশা (রাঃ)-কে বললাম যে, আমাদের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর এমন দুজন সাহাবী আছেন যাদের একজন ইফতার তাড়াতাড়ি করেন, সাহরি দেরিতে খান। অন্যজন ইফতার দেরিতে করেন এবং সেহরি তাড়াতাড়ি খান।তিনি জিজ্ঞেস করলেন যে, কে ইফতার তাড়াতাড়ি করেন এবং সাহরি দেরিতে খান? আমি বললাম: আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)। তখন তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এ রকমই করতেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18