উভয় ঈদের নামায
১৯/২. অধ্যায়ঃ
চাঁদ দেখার পরবর্তী দিন ঈদের সলাতের জন্যে বের হওয়া
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ لَهُ، أَنَّ قَوْمًا رَأَوْا الْهِلَالَ، «فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا بَعْدَ مَا ارْتَفَعَ النَّهَارُ، وَأَنْ يَخْرُجُوا إِلَى الْعِيدِ مِنَ الْغَدِ»
বর্ণনাকারী আমর ইব্ন আলী (রহঃ)
একদল লোক শাওয়ালের চাঁদ দেখে নবী (ﷺ)-এর নিকটে আসলেন। তিনি তাদেরকে দিন উজ্জ্বল হওয়ার পর ইফতার করার এবং পরবর্তী দিনে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিলেন।