উভয় ঈদের নামায

১৯/৩. অধ্যায়ঃ

কিশোরী এবং যুবতী মেয়েদের দু' ঈদের সলাতে বের হওয়া

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كَانَتْ أُمُّ عَطِيَّةَ لَا تَذْكُرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَتْ: بَاَبا، فَقُلْتُ: أَسَمِعْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ كَذَا وَكَذَا؟ فَقَالَتْ: نَعَمْ، بَابا، قَالَ: «لِيَخْرُجِ الْعَوَاتِقُ، وَذَوَاتُ الْخُدُورِ، وَالْحُيَّضُ وَيَشْهَدْنَ الْعِيدَ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَلْيَعْتَزِلِ الْحُيَّضُ الْمُصَلَّى»

বর্ণনাকারী হাফসা (রাঃ)

উম্মু আতিয়া (রাঃ) ‘আমার মাতা-পিতা আপনার ওপর কুরবান হোক’ বলা ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ)-কে স্মরণ করতেন না। একবার আমি তাকে বললাম, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ এরূপ বলতে শুনেছ? সে বলল হ্যাঁ; তাঁর ওপর আমার মাতা-পিতা কুরবান হোক। রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, কিশোরী, যুবতী এবং ঋতুমতিগণ যেন বের হয় এবং তারা যেন ঈদগাহে এবং মুসলিমদের দোয়ায় উপস্থিত থাকে আর ঋতুমতিগণ যেন সালাতের জায়গা থেকে দূরে থাকে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18