কিবলা
৯/১. অধ্যায়ঃ
ক্বিবলার দিকে মুখ করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَصَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، ثُمَّ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ». فَمَرَّ رَجُلٌ قَدْ كَانَ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَوْمٍ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: أَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ، فَانْحَرَفُوا إِلَى الْكَعْبَةِ
বর্ণনাকারী বারা ইব্ন আযিব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় আসার পর ষোল মাস বায়তুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তারপর তাঁকে কা‘বার দিকে মুখ করার আদেশ দেয়া হলো।এরপর এক ব্যক্তি যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করেছিলেন আনসার কওমের একদল লোকের কাছে গিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখ কা‘বার দিকে ফেরানো হয়েছে, ফলে তাঁরা কা‘বার দিকে মুখ ফিরিয়ে নিলেন।
৯/২. অধ্যায়ঃ
যে অবস্থায় ক্বিবলাহ্ ছাড়া অন্য দিকে মুখ করা জায়িয
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ فِي السَّفَرِ حَيْثُمَا تَوَجَّهَتْ» قَالَ مَالِكٌ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ: وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সফরে তাঁর সাওয়ারির উপর আরোহণ করে যে কোন দিকেই মুখ করে সালাত আদায় করতেন। মালিক (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু দীনার বলেছেন, ইবনু উমর (রাঃ) এমন করতেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৪
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهُ بِهِ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لَا يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ»
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাওয়ারী তাঁকে নিয়ে যে দিক মুখ করতো সে দিকে ফিরেই তিনি সালাত আদায় করতেন। সাওয়ারীর উপর তিনি বিতর সালাতও আদায় করতেন কিন্তু তিনি এর উপর ফরজ সালাত আদায় করতেন না।
৯/৩. অধ্যায়ঃ
ইজতিহাদের পর ভুলের প্রকাশ
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: بَيْنَمَا النَّاسُ بِقُبَاءَ فِي صَلَاةِ الصُّبْحِ جَاءَهُمْ آتٍ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ فَاسْتَقْبِلُوهَا» وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
লোকজন কুবায় ফজরের সালাত আদায় করছিলেন। তখন এক ব্যক্তি এসে বলল, রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর এ রাতে কুরআন অবতীর্ণ হয়েছে। তাতে তাঁকে ক্বিবলার (কাবার) দিকে মুখ করার নির্দেশ করা হয়েছে। অতএব, তারা ক্বিবলার দিকে মুখ ফিরালো। তখন তাদের মুখ ছিল সিরিয়ার দিকে, ফলে তারা কাবার দিকে ঘুরে গেলেন।
৯/৪. অধ্যায়ঃ
মুসল্লীর সুত্রাহ্ বা আড়াল ব্যবহার করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৬
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ: «مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাতের সুতরাহ সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, তা হাওদার পেছনের কাঠের মতো।
[১] খোলা জায়গায় সালাত আদায় করার সময় মুসল্লীর সামনে কিছু সুতরা (আড়াল) থাকা উচিত। সুতরা অন্তত এক হাত লম্বা ও আঙ্গুল পরিমিত মোটা হলেই চলে। জামাআতের সালাতে ইমামের সুতরা মুসল্লীদের জন্য যথেষ্ট।
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৭
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ: أَنْبَأَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَانَ يَرْكُزُ الْحَرْبَةَ، ثُمَّ يُصَلِّي إِلَيْهَا»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বর্শার ফলা পুঁতে তার দিকে মুখ করে সালাত আদায় করতেন।
৯/৫. অধ্যায়ঃ
সুত্রার নিকটবর্তী হওয়ার নির্দেশ
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৮
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا لَا يَقْطَعَ الشَّيْطَانُ عَلَيْهِ صَلَاتَهُ»
বর্ণনাকারী সাহল ইব্ন আবূ হাসমা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের কেউ সুতরার দিকে মুখ করে সালাত আদায় করে তখন সে যেন তার নিকটবর্তী হয়। তাহলে শয়তান তার সালাত বিনষ্ট করতে পারবে না।
৯/৬. অধ্যায়ঃ
এর (সুত্রার) পরিমাণ
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৪৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: فَسَأَلْتُ بِلَالًا حِينَ خَرَجَ مَاذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ وَعَمُودَيْنِ عَنْ يَمِينِهِ وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى وَجَعَلَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ نَحْوًا مِنْ ثَلَاثَةِ أَذْرُعٍ "
বর্ণনাকারী আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবন যায়দ, বিলাল ও উসমান ইবন তালহা আল হাজাবী (রাঃ) কাবায় প্রবেশ করলেন এবং তার দরজা বন্ধ করে দিলেন। আবদুল্লাহ ইবন উমর বলেন, বিলাল যখন বের হলেন তখন আমি তাঁকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি করলেন? বিলাল (রাঃ) বললেন, তিনি একটি খুঁটি তাঁর বাম দিকে, দুইটি খুঁটি তাঁর ডান দিকে রাখলেন আর তিনটি খুঁটি তাঁর পেছনে রেখে সালাত আদায় করলেন। তাঁর মাঝে ও দেয়ালের মাঝে দূরত্ব ছিল তিন হাত।
৯/৭. অধ্যায়ঃ
সলাতের সামনে সুত্রাহ্ না থাকলে, যেগুলোতে সলাত নষ্ট হয় আর যাতে নষ্ট হয় না
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৫০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ قَائِمًا يُصَلِّي فَإِنَّهُ يَسْتُرُهُ إِذَا كَانَ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ، فَإِنْ لَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مِثْلُ آخِرَةِ الرَّحْلِ فَإِنَّهُ يَقْطَعُ صَلَاتَهُ الْمَرْأَةُ وَالْحِمَارُ وَالْكَلْبُ الْأَسْوَدُ». قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْأَصْفَرِ مِنَ الْأَحْمَرِ؟ فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي , فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ»
বর্ণনাকারী আবূ যর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন সালাত আদায় করার জন্য দাঁড়ায় তখন সে নিজেকে আড়াল করে নেবে যদি তার সামনে হাওদার পেছনের কাঠের মতো কিছু থাকে। যদি তার সামনে হাওদার পেছন দিকের কাঠের মতো কিছু না থাকে তাহলে তার সালাত নষ্ট করবে নারী, গাধা এবং কালো কুকুর।আমি বললাম, লাল ও হলুদ কুকুরের তুলনায় কালো কুকুরের অবস্থান কী? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করেছি যেমন তুমি আমাকে জিজ্ঞাসা করেছ, তখন তিনি বললেন, ‘কালো কুকুর শয়তান’।
[১] স্ত্রীলোক দৃষ্টি আকর্ষণকারিণী, গাধার স্বর কর্কশ এবং কুকুর ভীতির কারণ। এজন্য বলা হয়েছে যে, এগুলো সালাত বিনষ্টকারী। সালাত বিনষ্ট দ্বারা সালাতের একাগ্রতা নষ্ট হওয়া বুঝানো হয়েছে।
সুনানে নাসাঈ
হাদিস নং ৭৫১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ قَالَ: قُلْتُ لِجَابِرِ بْنِ زَيْدٍ: مَا يَقْطَعُ الصَّلَاةَ؟ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: «الْمَرْأَةُ الْحَائِضُ وَالْكَلْبُ» قَالَ: يَحْيَى رَفَعَهُ شُعْبَةُ
বর্ণনাকারী কাতাদা (রাঃ)
আমি জাবির (রহঃ)-কে প্রশ্ন করলাম, কোন জিনিস সালাত নষ্ট করে? তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ) বলতেন, ঋতুমতী নারী ও কুকুর। ইয়াহিয়া বলেন, শু‘বাহ একে মারফু করেছেন (অর্থাৎ রসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত সানাদের ধারা পৌঁছিয়েছেন)।