মসজিদ
৮/১. অধ্যায়ঃ
মাসজিদ নির্মাণ করার ফাযীলাত প্রসঙ্গে
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৮৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ بَنَى مَسْجِدًا يُذْكَرُ اللَّهُ فِيهِ بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»
বর্ণনাকারী আমর ইব্ন আনবাসা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, যাতে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্যে একটি ঘর তৈরি করবেন।
৮/২. অধ্যায়ঃ
মাসজিদের ব্যাপারে গর্ব করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৮৯
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ "
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: মসজিদের ব্যাপারে লোকের অহংকার করা কেয়ামতের আলামতের অন্তর্ভুক্ত।
৮/৩. অধ্যায়ঃ
প্রথম নির্মিত মাসজিদের আলোচনা
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯০
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ قَالَ: كُنْتُ أَقْرَأُ عَلَى أَبِي الْقُرْآنَ فِي السِّكَّةِ، فَإِذَا قَرَأْتُ السَّجْدَةَ سَجَدَ، فَقُلْتُ: يَا أَبَتِ، أَتَسْجُدُ فِي الطَّرِيقِ؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ أَبَا ذَرٍّ يَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلًا؟ قَالَ: «الْمَسْجِدُ الْحَرَامُ». قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الْمَسْجِدُ الْأَقْصَى». قُلْتُ: وَكَمْ بَيْنَهُمَا؟ قَالَ: «أَرْبَعُونَ عَامًا». «وَالْأَرْضُ لَكَ مَسْجِدٌ فَحَيْثُمَا أَدْرَكْتَ الصَّلَاةَ فَصَلِّ»
বর্ণনাকারী ইবরাহীম (রাঃ)
আমি রাস্তায় বসে আমার পিতার কাছে কুরআন পাঠ করতাম, যখন আমি সিজদার আয়াত তিলাওয়াত করতাম তিনি সিজদা করতেন। আমি বললাম, আব্বা! আপনি রাস্তায় সিজদা করলেন? তিনি বললেন, আমি আবূ যার (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিলাম, কোন মাসজিদটি প্রথম তৈরি হয়? তিনি বললেন, মাসজিদুল হারাম। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, মাসজিদুল আকসা। আমি বললাম, এতদুভয়ের মাঝে ব্যবধান কত? তিনি বললেন, চল্লিশ বছর, আর জমিন তোমার জন্য মাসজিদ। অতএব, যেখানেই সালাতের সময় হবে সালাত আদায় করবে।
৮/৪. অধ্যায়ঃ
মাসজিদে হারামে সলাতের ফাযীলাত
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯১
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، أَنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَنْ صَلَّى فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ؛ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الصَّلَاةُ فِيهِ أَفْضَلُ مِنَ الْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ»
বর্ণনাকারী ইবরাহীম ইব্ন আবদুল্লাহ ইব্ন মা’বাদ (রহঃ)
নবী (ﷺ)-এর স্ত্রী মায়মুনা (রাঃ) বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদে সালাত আদায় করবে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা মসজিদে কাবা ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার সালাত আদায় করার চেয়েও উত্তম।
৮/৫. অধ্যায়ঃ
কা'বায় সলাত আদায় করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯২
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَغْلَقُوا عَلَيْهِمْ، فَلَمَّا فَتَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ فَلَقِيتُ بِلَالًا فَسَأَلْتُهُ: هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ. صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ»
বর্ণনাকারী আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ), উসামা ইবন যায়দ (রাঃ), বিলাল (রাঃ) এবং উসমান ইবন তালহা (রাঃ) কাবায় প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) তা খুললেন, তখন প্রথম আমিই প্রবেশ করলাম। বিলাল (রাঃ) এর সঙ্গে দেখা হলে তাঁকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি তার ভেতরে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি ইয়ামানী দুই স্তম্ভের মাঝে সালাত আদায় করেছেন।
৮/৬. অধ্যায়ঃ
মাসজিদুল আক্বসার ভিতরে সলাত আদায় করার ফাযীলাত
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى بَيْتَ الْمَقْدِسِ سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ خِلَالًا ثَلَاثَةً: سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حُكْمًا يُصَادِفُ حُكْمَهُ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حِينَ فَرَغَ مِنْ بِنَاءِ الْمَسْجِدِ أَنْ لَا يَأْتِيَهُ أَحَدٌ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ فِيهِ أَنْ يُخْرِجَهُ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ "
বর্ণনাকারী আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ)
আবদুল্লাহ ইবন আমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন যে, সুলায়মান ইবন দাউদ (আঃ) যখন বায়তুল মাকদিস তৈরি করলেন, তখন তিনি আল্লাহ তা'আলার কাছে তিনটি জিনিস চাইলেন, তিনি আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা করলেন এমন ফায়সালা যা তাঁর ফায়সালার মতো হয়, তাঁকে তা প্রদান করা হল।আর তিনি আল্লাহ তা'আলার কাছে চাইলেন এমন রাজ্য, যার অধিকারী তারপর আর কেউ না হয়। তাও তাঁকে দেয়া হল। আর যখন তিনি মসজিদ তৈরির কাজ শেষ করলেন তখন তিনি আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা করলেন, যে ব্যক্তি তাতে সালাতের জন্যে আসবে, তাকে যেন পাপ থেকে মুক্ত করে দেন ঐ দিনের মতো যেদিন তাকে তার মা প্রসব করেছিল।
৮/৭. অধ্যায়ঃ
নাবী (সাঃ)-এর মাসজিদে ও এর ভিতরে সলাত আদায় করার ফাযীলাত
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯৪
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ مَوْلَى الْجُهَنِيِّينَ وَكَانَا مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ يَقُولُ: «صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنَ الْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ , وَمَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ» قَالَ أَبُو سَلَمَةَ وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَمَنَعَنَا أنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ الْحَدِيثِ , حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ ذَكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كانَ سَمِعَهُ مِنْهُ , فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ , فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ , وَالَّذِي فرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ , وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ»
বর্ণনাকারী জুহানীদের মুক্তিপ্রাপ্ত গোলাম আবূ আবদুল্লাহ আগার (রহঃ)
যারা আবু হুরায়রা (রাঃ)-এর ছাত্র ছিলেন, তারা আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, মসজিদে নববীর এক সালাত মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদের এক হাজার সালাত হতে উত্তম। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) সর্বশেষ নবী, আর তাঁর মসজিদ সর্বশেষ মসজিদ।আবু সালামা এবং আবু আবদুল্লাহ বলেন, আমাদের সন্দেহ ছিল না যে, আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস থেকে এটা বর্ণনা করতেন। আবু হুরায়রা (রাঃ) এ হাদিস রাসূলুল্লাহ (ﷺ) থেকে যদি শুনেই থাকেন তার থেকে বর্ণনা করলেন না কেন? আমরা এ অবস্থায় ছিলাম এমন সময় আব্দুল্লাহ ইবন ইব্রাহিম ইবন কারিয আমাদের কাছে এসে বসলেন, তখন আমরা এ হাদিসের ব্যাপারে আলোচনা করলাম এবং আমরা যে আবু হুরায়রা (রাঃ)-এর হাদিসের বর্ণনায় তাঁকে প্রশ্ন করিনি তাও বললাম। আব্দুল্লাহ ইবন ইব্রাহিম আমাদেরকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি সর্বশেষ নবী, আর এ মসজিদ সর্বশেষ মসজিদ।
[১] ‘সর্বশেষ মসজিদ’ এ কথার তাৎপর্য এই যে, মসজিদে নববী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তিন মসজিদের সর্বশেষ কিংবা এটি নবীগনের মসজিদসমূহের মধ্যে সর্বশেষ মসজিদ। –অনুবাদক
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ»
বর্ণনাকারী আবদুল্লাহ ইবন্ যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যস্থিত স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান।
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ قَوَائِمَ مِنْبَرِي هَذَا رَوَاتِبُ فِي الْجَنَّةِ»
বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: আমার এ মিম্বারের খুঁটিসমূহ জান্নাতের মধ্যেই স্থাপিত।
৮/৮. অধ্যায়ঃ
তাক্বওয়ার উপর স্থাপিত মাসজিদ প্রসঙ্গে
সুনানে নাসাঈ
হাদিস নং ৬৯৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ قَالَ: تَمَارَى رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ، فَقَالَ رَجُلٌ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، وَقَالَ الْآخَرُ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ مَسْجِدِي هَذَا»
বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)
(একদা) দুজন ব্যক্তি তাকওয়ার উপর নির্মিত প্রথম মসজিদ সম্পর্কে বিতর্ক করছিল। এক ব্যক্তি বলল, তা হল মসজিদে কুবা; অন্যজন বলল, তা রসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদ, তখন রসূলুল্লাহ (ﷺ) বলেন, তা হল আমার এ মসজিদ।