চোরের হাত কাটা

৪৭/১. অধ্যায়ঃ

চুরি করা গুরুতর অপরাধ

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭০

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ الْقَعْقَاعِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ إِلَيْهَا أَبْصَارَهُمْ وَهُوَ مُؤْمِنٌ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যখন কোন যিনাকারী যিনা করে, তখন সে মুমিন থাকাবস্থায় যিনা করে না, যখন চোর চুরি করে, তখন সে মুমিন থাকাবস্থায় চুরি করে না, আর কোন মদ্যপায়ীও মুমিন থাকাবস্থায় মদ্যপান করে না, আর কোন ছিনতাইকারী যখন সর্বসম্মুখে ছিনতাই করে, তখনও সে মুমিন থাকে না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَقَالَ أَحْمَدُ فِي حَدِيثِهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: - «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ، ثُمَّ التَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

নবী (ﷺ) হতে বর্ণিত। ইমাম আহমাদ (রহঃ) তাঁর হাদীসে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন যিনাকারী যিনা করে, তখন সে মুমিন থাকাবস্থায় যিনা করে না, আর যখন চোর চুরি করে, তখন সে মুমিন থাকে না, আর মদ্যপায়ী মুমিন থাকাবস্থায় মদ্যপান করে না।এরপরও তাওবার অবকাশ রয়েছে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ أَبُو عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ أَبِي زِيَادٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ وَهُوَ مُؤْمِنٌ - وَذَكَرَ رَابِعَةً فَنَسِيتُهَا - فَإِذَا فَعَلَ ذَلِكَ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

কোন যিনাকারী যখন যিনা করে, তখন সে মুমিন থাকাবস্থায় করে না; আর কোন মুমিন থাকাবস্থায় চুরিও করে না এবং মুমিন থাকাবস্থায় মদপানও করে না। বর্ণনাকারী বলেন, তিনি (ﷺ) চারটি বিষয় উল্লেখ করেন, যার একটি আমি ভুলে গিয়েছি। যখন সে এসব পাপে লিপ্ত হয়, তখন সে তার ঘাড় হতে ইসলামের বন্ধন ছিন্ন করে। এমতাবস্থায় যদি তাওবাহ করে, তবে আল্লাহ তার তাওবাহ কবুল করেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ السَّارِقَ يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সেই চোরের ওপর আল্লাহর অভিশাপ, যে একটি ডিম চুরি করার বদলে তার হাত কাটা যায় এবং একটি রশি চুরি করার বদলে তার হাত কাটা যায়।

[১] এক দীনারের এক-চতুর্থাংশের কম পরিমাণ মাল চুরি করলে হাত কাটা হয় না. ডিম রুপার হলে, রশি নৌকা বাঁধার মূল্যবান রশি হলে অনুরুপ পরিমাণ মালের চুরিতে হাত কাটার বিধান রয়েছে।

৪৭/২. অধ্যায়ঃ

চুরির স্বীকারোক্তির জন্য চোরকে মারা বা বন্দি করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৪

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنِي صَفْوَانُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي أَزْهَرُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَرَازِيُّ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُ رَفَعَ إِلَيْهِ نَفَرٌ مِنَ الْكَلَاعِيِّينَ، أَنَّ حَاكَةً سَرَقُوا مَتَاعًا، فَحَبَسَهُمْ أَيَّامًا، ثُمَّ خَلَّى سَبِيلَهُمْ، فَأَتَوْهُ فَقَالُوا: خَلَّيْتَ سَبِيلَ هَؤُلَاءِ بِلَا امْتِحَانٍ وَلَا ضَرْبٍ، فَقَالَ النُّعْمَانُ: «مَا شِئْتُمْ إِنْ شِئْتُمْ أَضْرِبْهُمْ، فَإِنْ أَخْرَجَ اللَّهُ مَتَاعَكُمْ فَذَاكَ، وَإِلَّا أَخَذْتُ مِنْ ظُهُورِكُمْ مِثْلَهُ»، قَالُوا: هَذَا حُكْمُكَ؟ قَالَ: «هَذَا حُكْمُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী নু’মান ইব্‌ন বশীর (রাঃ)

কালাঈ গোত্রের কয়েকজন লোক তাঁর নিকট এসে বলল: জনৈক তাঁতি আমাদের মালামাল চুরি করেছে। তিনি কয়েকদিন তাদেরকে বন্দি করে রাখেন, তারপর ছেড়ে দেন। কালাঈ গোত্রের লোকেরা তাঁর কাছে এসে বলল: আপনি ঐ সকল লোককে কোন প্রকার প্রহার বা স্বীকারোক্তি গ্রহণ না করে ছেড়ে দিলেন?নুমান (রাঃ) বললেন: তোমরা কী চাও? তোমরা চাইলে আমি তাদের প্রহার করব। তারপর যদি আল্লাহ তোমাদের মালামাল তাদের থেকে বের করে দেন তো ভালো, আর তা না হলে, আমি তোমাদের পিঠ থেকে অনুরূপ প্রতিশোধ নেব। তারা বলল: এটা কি আপনার ফয়সালা? তিনি বললেন: এটা আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-এর ফয়সালা।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৫

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَسَ نَاسًا فِي تُهْمَةٍ»...[حكم الألباني] سكت عنه الشيخ

বর্ণনাকারী বাহয ইব্‌ন হাকীম (রাঃ) পিতার মাধ্যমে তাঁর দাদা

বাহয ইবন হাকীম (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) কিছু লোককে অভিযোগের ভিত্তিতে বন্দি করেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৬

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَسَ رَجُلًا فِي تُهْمَةٍ، ثُمَّ خَلَّى سَبِيلَهُ»

বর্ণনাকারী বাহয ইব্‌ন হাকীম (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা

বহয ইবন হাকীম (রাঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে বন্দি করে, পরে আবার তাকে ছেড়ে দেন।

৪৭/৩. অধ্যায়ঃ

চোরকে উপদেশ দান

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৭

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الْمُنْذِرِ، مَوْلَى أَبِي ذَرٍّ، عَنْ أَبِي أُمَيَّةَ الْمَخْزُومِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلِصٍّ اعْتَرَفَ اعْتِرَافًا، وَلَمْ يُوجَدْ مَعَهُ مَتَاعٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا إِخَالُكَ سَرَقْتَ؟» قَالَ: بَلَى. قَالَ: «اذْهَبُوا بِهِ فَاقْطَعُوهُ» ثُمَّ جِيئُوا بِهِ فَقَطَعُوهُ، ثُمَّ جَاءُوا بِهِ فَقَالَ لَهُ: «قُلْ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ» فَقَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ. قَالَ: «اللَّهُمَّ تُبْ عَلَيْهِ»

বর্ণনাকারী আবূ উমায়রা মাখযূমী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এক চোরকে উপস্থিত করা হলে সে তার স্বীয় অপরাধ স্বীকার করে, যদিও তার কাছে কোন মালামাল পাওয়া যায়নি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: আমি মনে করি না যে, তুমি চুরি করেছ। সে বলল: হ্যাঁ [চুরি করেছি]। তিনি (ﷺ) বললেন: এই ব্যক্তিকে নিয়ে গিয়ে তার হাত কেটে দাও, পরে আমার নিকট নিয়ে আসো। লোকেরা তাকে নিয়ে গিয়ে হাত কেটে দিল এবং নিয়ে আসলো। তিনি (ﷺ) বললেন: তুমি বল, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই এবং তাওবা করি। তখন সে লোক বলল : আমি আল্লাহর নিকট ক্ষমা চাই এবং তাওবা করি। তখন তিনি (ﷺ) বললেন : হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও।

৪৭/৪. অধ্যায়ঃ

চোরকে বিচারকের নিকট আনার পর ক্ষমা করা, আর এ সম্পর্কে সফওয়ান ইবনু উমাইয়্যাহ্-এর হাদীস বর্ণনায় 'আত্বা হতে বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৮

أَخْبَرَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، أَنَّ رَجُلًا سَرَقَ بُرْدَةً لَهُ، فَرَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ تَجَاوَزْتُ عَنْهُ، فَقَالَ: «أَبَا وَهْبٍ أَفَلَا كَانَ قَبْلَ أَنْ تَأْتِيَنَا بِهِ»، فَقَطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী সাফওয়ান ইব্‌ন উমাইয়া (রাঃ)

এক ব্যক্তি তার চাদর চুরি করলে তিনি চোরকে নবী (ﷺ) এর কাছে নিয়ে আসলেন। তিনি (ﷺ) তার হাত কাটার নির্দেশ দিলেন।তখন সফওয়ান (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমি তাকে মাফ করে দিলাম। তিনি (ﷺ) বললেন: হে আবু ওহাব! আমার কাছে নিয়ে আসার পূর্বে তুমি কেন তাকে মাফ করলে না? তখন রাসূলুল্লাহ (ﷺ) তার হাত কেটে দিলেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৮৭৯

أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ طَارِقِ بْنِ مُرَقَّعٍ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، أَنَّ رَجُلًا سَرَقَ بُرْدَةً فَرَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِقَطْعِهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ تَجَاوَزْتُ عَنْهُ. قَالَ: «فَلَوْلَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تَأْتِيَنِي بِهِ يَا أَبَا وَهْبٍ»، فَقَطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী সাফওয়ান ইব্‌ন উমাইয়া (রাঃ)

এক ব্যক্তি তাঁর চাদর চুরি করলে তিনি চোরকে নবী (ﷺ)-এর কাছে নিয়ে আসেন। তিনি (ﷺ) তার হাত কাটার আদেশ দিলেন।সফওয়ান (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমি তাকে ক্ষমা করে দিলাম। তিনি (ﷺ) বললেন: হে আবু ওহাব! তুমি আমার কাছে আসার পূর্বে কেন তাকে মাফ করলে না? তখন তিনি (ﷺ) তার হাত কেটে দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18