ইস্তিস্কা [বৃষ্টির জন্য দুয়া করা]
১৭/১. অধ্যায়ঃ
ইমাম কখন বৃষ্টি প্রার্থনা করবেন?
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫০৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ عَزَّ وَجَلَّ، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ، فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ، وَانْقَطَعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْمَوَاشِي، فَقَالَ: «اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ، وَالْآكَامِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ»، فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ---[حكم الألباني] حسن صحيح
বর্ণনাকারী আনাস ইব্ন মালিক (রাঃ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! গবাদি পশুগুলো তো দুর্বল হয়ে যাচ্ছে এবং এ কারণে রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে। অতএব, আল্লাহর নিকট দোয়া করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) দোয়া করলেন। ফলে আমাদের ওপর এক জুমুআর দিন থেকে শুরু করে দ্বিতীয় জুমুআর দিন পর্যন্ত (অনবরত) বৃষ্টি বর্ষিত হতে লাগল। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! বাড়ি-ঘর তো ধীরে ধীরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আর রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে এবং গবাদি পশুগুলোও অকর্মণ্য হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন-اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ، وَالْآكَامِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ(হে আল্লাহ! [তুমি এ বৃষ্টি] পাহাড় ও টিলার চূড়ায় চূড়ায়, উপত্যকার মাঝে মাঝে এবং গাছ-পালার গোড়ায় গোড়ায় [বর্ষণ কর])।তখন মদিনার আকাশ হতে মেঘ এমনিভাবে সরে গেল যেমনিভাবে পরিধানকারীর শরীর থেকে বস্ত্র খুলে যায়।
১৭/২. অধ্যায়ঃ
বৃষ্টি প্রার্থনার জন্যে ইমামের সলাতের স্থান অভিমুখে রওয়ানা হওয়া
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫০৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، قَالَ سُفْيَانُ: فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرٍ، فَقَالَ: سَمِعْتُهُ مِنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، يُحَدِّثُ أَبِي، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ»، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا غَلَطٌ مِنْ ابْنِ عُيَيْنَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، وَهَذَا عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ»
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টির প্রার্থনা করার জন্যে সালাতের স্থান অভিমুখে রওয়ানা হলেন, তখন তিনি কেবলা অভিমুখী হলেন ও তাঁর (পরিধেয়) চাদর উল্টিয়ে দিলেন এবং দুই রাকাত সালাত আদায় করলেন।আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, ‘আবদুল্লাহর পরিচয় দিতে গিয়ে ইবনু উয়াইনাহ ভুল করেছেন। যে আবদুল্লাহকে স্বপ্নে আজান দেখানো হয়েছিল তিনি হলেন আবদুল্লাহ ইবন যায়দ ইবন আব্দু রব্বিহী আর অত্র হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ হলেন, আবদুল্লাহ ইবন যায়দ ইবন আসিম।
১৭/৩. অধ্যায়ঃ
বের হওয়াকালীন সময়ে ইমামের যে অবস্থায় থাকা মুস্তাহাব
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫০৬
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَرْسَلَنِي فُلَانٌ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ، فَقَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَضَرِّعًا مُتَوَاضِعًا مُتَبَذِّلًا، فَلَمْ يَخْطُبْ نَحْوَ خُطْبَتِكُمْ هَذِهِ فَصَلَّى رَكْعَتَيْنِ»
বর্ণনাকারী ইসহাক ইব্ন আব্দুল্লাহ (রাঃ)
অমুক ব্যক্তি (ওয়ালীদ ইবন আকাবা (রহঃ)) আমাকে ইবন আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন যেন আমি তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইসতিসকা সালাত সম্পর্কে প্রশ্ন করি। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বিনয় ও মিনতির সাথে ছিন্ন বস্ত্রে বের হয়েছিলেন এবং তোমাদের এ খুতবার মতো খুতবা না দিয়ে দুই রাকাত সালাত আদায় করেছিলেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫০৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى وَعَلَيْهِ خَمِيصَةٌ سَوْدَاءُ»
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টির জন্যে দোয়া করেছিলেন। তখন তাঁর পরণে কালো রংয়ের চাদর ছিল।
১৭/৪. অধ্যায়ঃ
ইস্তিস্কার জন্যে ইমামের মিম্বারে উপবেশন করা
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫০৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ، فَقَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَبَذِّلًا، مُتَوَاضِعًا، مُتَضَرِّعًا، فَجَلَسَ عَلَى الْمِنْبَرِ فَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ، وَلَكِنْ لَمْ يَزَلْ فِي الدُّعَاءِ وَالتَّضَرُّعِ وَالتَّكْبِيرِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا كَانَ يُصَلِّي فِي الْعِيدَيْنِ»
বর্ণনাকারী ইসহাক ইব্ন আব্দুল্লাহ্ (রহঃ)
আমি ইবন আব্বাস (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইস্তিসকার সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিন্ন বস্ত্রে বিনয় ও মিনতি সহকারে বের হয়েছিলেন। তিনি মিম্বরের উপর বসেছিলেন, কিন্তু তোমাদের এ খুতবার মতো কোন খুতবা দেননি। বরং তিনি সবসময় দোয়া করছিলেন, মিনতি জানাচ্ছিলেন, তাকবির বলছিলেন এবং দুই রাকাত সালাত আদায় করেছিলেন যেরূপ দুই ঈদে সালাত আদায় করতেন।
১৭/৫. অধ্যায়ঃ
ইস্তিস্কার দু'আ করার সময় ইমামের পিঠ মানুষের দিকে ফিরিয়ে দেয়া
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫০৯
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ حَدَّثَهُ، أَنَّهُ «خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَحَوَّلَ رِدَاءَهُ، وَحَوَّلَ لِلنَّاسِ ظَهْرَهُ، وَدَعَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، فَقَرَأَ فَجَهَرَ»
বর্ণনাকারী আব্বাদ ইব্ন তামীম (রহঃ)
তাঁর চাচা তাঁর কাছে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বৃষ্টির দোয়া করার জন্যে বের হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর উল্টে দিলেন এবং মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর দু' রাকাত সালাত আদায় করলেন। আর তাতে উচ্চস্বরে কিরাআত পাঠ করলেন।
১৭/৬. অধ্যায়ঃ
ইস্তিস্কার সময় ইমামের চাদর উল্টিয়ে দেয়া
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫১০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى، وَصَلَّى رَكْعَتَيْنِ، وَقَلَبَ رِدَاءَهُ»
বর্ণনাকারী আব্বাদ ইব্ন তামীম-এর চাচা
নবী (ﷺ) (একবার) বৃষ্টির জন্য দোয়া করলেন ও দুই রাকাত সালাত আদায় করলেন। আর তাঁর চাদর উল্টিয়ে দিলেন।
১৭/৭. অধ্যায়ঃ
ইমাম কখন তাঁর চাদর উল্টিয়ে দিবেন?
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫১১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ يَقُولُ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»
বর্ণনাকারী আব্বাদ ইব্ন তামীম (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন যায়দ (রাঃ)-কে বলতে শুনেছি যে, (একবার) রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে বৃষ্টির জন্যে দোয়া করলেন এবং কেবলামুখী হওয়ার সময় তাঁর চাদর উল্টিয়ে দিলেন।
১৭/৮. অধ্যায়ঃ
ইমামের হাত উঠানো
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫১২
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبُو تَقِيٍّ الْحِمْصِيُّ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الِاسْتِسْقَاءِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ الرِّدَاءَ، وَرَفَعَ يَدَيْهِ»
বর্ণনাকারী আব্বাদ ইব্ন তামীমের চাচা
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে ইস্তিস্কার সময় দেখলেন যে, তিনি কেবলামুখী হয়ে চাদর উল্টে দিলেন ও দুই হাত উত্তোলন করলেন।
১৭/৯. অধ্যায়ঃ
(দু' হাত) কিভাবে উঠাবেন?
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫১৩
أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ يُوسُفَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنَ الدُّعَاءِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ، فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ»
বর্ণনাকারী আনাস (রাঃ)
আল্লাহর রাসূল (ﷺ) ইস্তিস্কার সময় ছাড়া অন্য কোন দোয়ায় দুই হাত উঠাতেন না। তিনি তখন দুই হাত এতটুকু পর্যন্ত উঠাতেন যে, তাঁর উভয় বগলের শুভ্রতা দেখা যেত।