ভয়কালীন নামাজ
১৮/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫২৯
خْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِي بِطَبَرِسْتَانَ، وَمَعَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ حُذَيْفَةُ: أَنَا، فَوَصَفَ، فَقَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ بِطَائِفَةٍ رَكْعَةً، صَفٍّ خَلْفَهُ، وَطَائِفَةٍ أُخْرَى بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ، فَصَلَّى بِالطَّائِفَةِ الَّتِي تَلِيهِ رَكْعَةً، ثُمَّ نَكَصَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ أُولَئِكَ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً»
বর্ণনাকারী ছা‘লাবা ইব্ন যাহ্দাম (রাঃ)
আমরা 'তাবারিস্তানে' সাঈদ ইবন আসি (রাঃ)-এর সাথেই ছিলাম। আর আমাদের সাথে হুযাইফা ইবন ইয়ামান (রাঃ)-ও ছিলেন। তিনি [সাঈদ (রাঃ)] বললেন, তোমাদের মধ্যে কে রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছে? তখন হুযাইফা (রাঃ) বললেন, আমি। আর তিনি সেই সালাতের বর্ণনা দিতে গিয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এক গ্রুপের সাথে ভয়কালীন এক রাকাত সালাত আদায় করলেন। ঐ গ্রুপ রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে ছিল। আর দ্বিতীয় গ্রুপ তাঁর এবং শত্রুর মাঝখানে দাঁড়িয়ে ছিল। আর যে গ্রুপ তাঁর পিছনে ছিল তাদের সাথে এক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তারা তাদের (যারা রাসূলুল্লাহ (ﷺ) ও শত্রুর মাঝে দাঁড়িয়েছিল) কাতারবন্দী হওয়ার স্থানে ফিরে গেল এবং তারা (যারা সালাত আদায় করেনি) এলো। তখন তিনি তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِي بِطَبَرِسْتَانَ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ: حُذَيْفَةُ: أَنَا، فَقَامَ حُذَيْفَةُ «فَصَفَّ النَّاسُ خَلْفَهُ صَفَّيْنِ، صَفًّا خَلْفَهُ وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِي خَلْفَهُ رَكْعَةً ثُمَّ انْصَرَفَ هَؤُلَاءِ إِلَى مَكَانِ هَؤُلَاءِ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً وَلَمْ يَقْضُوا»،
বর্ণনাকারী ছা‘লাবা ইব্ন যাহ্দাম (রাঃ)
আমরা সাঈদ ইবন আস (রাঃ)-এর সাথে 'তাবারিস্তানে' ছিলাম। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছো? হুযাইফা (রাঃ) বললেন, আমি। এরপর তিনি দাঁড়ালেন এবং মানুষ তাঁর পিছনে দুই কাতার হয়ে দাঁড়িয়ে গেল। এক কাতার তাঁর পিছনে এবং অন্য কাতার শত্রুর মুখোমুখি। তখন তিনি যারা তাঁর পিছনে ছিল তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন।এরপর তারা (শত্রুর মুখোমুখি) জায়গায় চলে গেল এবং তারা আসলো। তখন তিনি তাঁদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন এবং তারা আর দ্বিতীয় রাকাত আদায় করেনি।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي الرُّكَيْنُ بْنُ الرَّبِيعِ، عَنْ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ صَلَاةِ حُذَيْفَةَ---[حكم الألباني] صحيح لغيره
বর্ণনাকারী যায়দ ইব্ন সাবিত (রাঃ)
জায়দ ইবন সাবিত (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে হুযাইফা (রাঃ)-এর সালাতের অনুরূপ বর্ণনা করেছেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «فَرَضَ اللَّهُ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَضَرِ أَرْبَعًا، وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ، وَفِي الْخَوْفِ رَكْعَةً»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-এর ভাষ্য মতো আল্লাহ তা'আলা সালাত আবাসে অবস্থানকালে চার রাকাত এবং সফরে দুই রাকাত আর ভয়কালীন সময়ে (ইমামের সাথে) এক রাকাত সালাত ফরয করেছেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي الْجَهْمِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِذِي قَرَدٍ، وَصَفَّ النَّاسُ خَلْفَهُ صَفَّيْنِ، صَفًّا خَلْفَهُ وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَةً، ثُمَّ انْصَرَفَ هَؤُلَاءِ إِلَى مَكَانِ هَؤُلَاءِ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً وَلَمْ يَقْضُوا»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) 'যী-কারাদ' নামক স্থানে সালাতে দাঁড়ালেন এবং অন্যান্য লোকেরাও তাঁর পিছনে দুই কাতারে দাঁড়িয়ে গেল। এক কাতার তাঁর পিছনে ও অন্য কাতার শত্রুর মুখোমুখি। তখন তিনি যে কাতার তাঁর পিছনে ছিল তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তারা তাদের স্থানে ফিরে গেল এবং ওরা এসে গেল। তখন তিনি তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন এবং তারা আর দ্বিতীয় রাকাত আদায় করেননি।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩৪
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قَالَ: «قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَامَ النَّاسُ مَعَهُ فَكَبَّرَ وَكَبَّرُوا، ثُمَّ رَكَعَ وَرَكَعَ أُنَاسٌ مِنْهُمْ، ثُمَّ سَجَدَ وَسَجَدُوا، ثُمَّ قَامَ إِلَى الرَّكْعَةِ الثَّانِيَةِ، فَتَأَخَّرَ الَّذِينَ سَجَدُوا مَعَهُ وَحَرَسُوا إِخْوَانَهُمْ، وَأَتَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَرَكَعُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَجَدُوا وَالنَّاسُ كُلُّهُمْ فِي صَلَاةٍ يُكَبِّرُونَ وَلَكِنْ يَحْرُسُ بَعْضُهُمْ بَعْضًا»
বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ)
(একবার) রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন এবং অন্যান্য মানুষদেরও তাঁর সাথে দাঁড়িয়ে গেল। তিনি তাকবির বললেন আর তারাও তাকবির বলল, এরপর তিনি রুকু করলেন তাদের কিছু লোকও রুকু করল, অতঃপর তিনি সিজদা করলে তারাও সিজদা করল, এরপর তিনি দ্বিতীয় রাকাত에 দাঁড়ালেন। যারা তাঁর সাথে সিজদা করেছিল তারা সরে গেল এবং তাদের ভাইদেরকে পাহারা দিতে লাগল। অতঃপর দ্বিতীয় গ্রুপ এসে গেল ও নবী (ﷺ)-এর সাথে রুকু করল এবং সিজদা করল। আর সকল মানুষ সালাতে তাকবির বলেছিল কিন্তু তারা কতক কতককে পাহারা দিচ্ছিল।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ ابْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «مَا كَانَتْ صَلَاةُ الْخَوْفِ إِلَّا سَجْدَتَيْنِ كَصَلَاةِ أَحْرَاسِكُمْ هَؤُلَاءِ الْيَوْمَ خَلْفَ أَئِمَّتِكُمْ هَؤُلَاءِ، إِلَّا أَنَّهَا كَانَتْ عُقَبًا، قَامَتْ طَائِفَةٌ مِنْهُمْ وَهُمْ جَمِيعًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَجَدَتْ مَعَهُ طَائِفَةٌ مِنْهُمْ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامُوا مَعَهُ جَمِيعًا، ثُمَّ رَكَعَ وَرَكَعُوا مَعَهُ جَمِيعًا، ثُمَّ سَجَدَ فَسَجَدَ مَعَهُ الَّذِينَ كَانُوا قِيَامًا أَوَّلَ مَرَّةٍ، فَلَمَّا جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِينَ سَجَدُوا مَعَهُ فِي آخِرِ صَلَاتِهِمْ سَجَدَ الَّذِينَ كَانُوا قِيَامًا لِأَنْفُسِهِمْ، ثُمَّ جَلَسُوا فَجَمَعَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّسْلِيمِ»---[حكم الألباني] حسن صحيح
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
ভয়কালীন সালাত দুটি সিজদা ভিন্ন কিছুই ছিল না। তোমাদের এ ইমামদের পিছনে তোমাদের এ পাহারাদারদের আজকের সালাতের মতো। হ্যাঁ; তা এক দলের পর আর এক দল পালাক্রমে আদায় করত। তাদের এক দল শত্রুর মুখোমুখি দাঁড়াত এবং তারা সকলে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকত। তাদের একদল রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সিজদা করত।তারপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালে তারাও সকলে তাঁর সাথে দাঁড়াত। অতঃপর তিনি রুকু করলে তারাও সকলে তাঁর সাথে রুকু করত। তারপর তিনি সিজদা করলে যারা প্রথমে তাঁর সাথে দাঁড়িয়ে ছিল, তারা তাঁর সঙ্গে সিজদা করত। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) বসতেন এবং যারা তাঁর সাথে তাদের সালাতের শেষে সিজদা করেছিল, তারা সিজদা করত যারা (সালাতের শেষে) তাঁদের জন্যে দাঁড়িয়ে ছিল, অতঃপর তারা বসে যেত, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের সকলকে নিয়ে একত্রে সালাম ফেরাতেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ صَلَاةَ الْخَوْفِ، فَصَفَّ صَفًّا خَلْفَهُ وَصَفًّا مُصَافُّو الْعَدُوِّ، فَصَلَّى بِهِمْ رَكْعَةً، ثُمَّ ذَهَبَ هَؤُلَاءِ وَجَاءَ أُولَئِكَ، فَصَلَّى بِهِمْ رَكْعَةً، ثُمَّ قَامُوا فَقَضَوْا رَكْعَةً رَكْعَةً»
বর্ণনাকারী সহ্ল ইব্ন আবূ হাছমা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (একবার) তাঁদের নিয়ে ভয়কালীন সালাত আদায় করলেন। তাঁর পেছনে একদল কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল এবং অন্যদল শত্রুর মুখোমুখি কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকল। তিনি তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন। তারপর তারা চলে গেল এবং (যারা শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে ছিল) তারা আসলো। রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন। তারপর এক দলের পর আর এক দল দাঁড়িয়ে গেল এবং এক রাকাত এক রাকাত আদায় করে নিল।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلَاةَ الْخَوْفِ، «أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ، وَطَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ ثُمَّ انْصَرَفُوا، فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلَاتِهِ، ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ»
বর্ণনাকারী ইব্ন মুহাম্মাদ (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছিলেন তার হতে বর্ণিত। একদল রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল আর একদল শত্রুর মুখোমুখি (দাঁড়িয়ে গেল)। যারা তাঁর সাথে ছিল তিনি তাঁদের নিয়ে এক রাকাত সালাত আদায় করলেন। তারপর তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন এবং তারা নিজেদের সালাত পূর্ণ করে নিল। অতঃপর তারা ফিরে গিয়ে শত্রুর মুখোমুখি কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল আর দ্বিতীয় দল এসে গেলে তিনি তাঁদের নিয়ে ঐ রাকাত আদায় করে নিলেন যে রাকাত তাঁর সালাত থেকে বাকি রয়ে গিয়েছিল। অতঃপর তিনি ঠায় বসে রইলেন এবং তাঁরা নিজেদের বাকি সালাত পূর্ণ করে নিল। তারপর তিনি তাদের নিয়ে সালাম ফিরালেন।
সুনানে নাসাঈ
হাদিস নং ১৫৩৮
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَةً، وَالطَّائِفَةُ الْأُخْرَى مُوَاجِهَةُ الْعَدُوِّ، ثُمَّ انْطَلَقُوا فَقَامُوا فِي مَقَامِ أُولَئِكَ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً أُخْرَى، ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ، فَقَامَ هَؤُلَاءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ، وَقَامَ هَؤُلَاءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ»
বর্ণনাকারী ইসমাঈল ইব্ন মাসঊদ (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুই দলের একটির সাথে এক রাকাত সালাত আদায় করলেন। আরেক দল শত্রুর মুখোমুখি ছিল। এরপর তারা চলে গেল এবং তাদের স্থানে দাঁড়িয়ে গেল এবং তারা এসে গেল, তখন তিনি তাদের নিয়ে দ্বিতীয় এক রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাম ফিরালে তারা দাঁড়িয়ে গেল এবং নিজেদের রাকাত পূর্ণ করে নিল। তারা (যারা শত্রুর মুখোমুখি ছিল) এসে নিজেদের রাকাত পূর্ণ করে নিল।