গ্রহণ

১৬/১. অধ্যায়ঃ

সূর্য ও চন্দ্র গ্রহণ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৫৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يُونُسَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ تَعَالَى لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُخَوِّفُ بِهِمَا عِبَادَهُ»

বর্ণনাকারী আবূ বাক্‌রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, সূর্য এবং চন্দ্র হলো আল্লাহ তাআলার নিদর্শনসমূহের দুটি নিদর্শন। কারও মৃত্যু এবং কারও জন্মের জন্যে তাদের গ্রহণ হয় না, তবে আল্লাহ তাআলা এ দুটি দ্বারা তাঁর বান্দাদের ভীতি প্রদর্শন করে থাকেন।

১৬/২. অধ্যায়ঃ

সূর্য গ্রহণের সময় তাসবীহ, তাকবীর এবং দু'আ করা

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ هُوَ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ، عَنْ حَيَّانَ بْنِ عُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ، قَالَ: بَيْنَا أَنَا أَتَرَامَى بِأَسْهُمٍ لِي بِالْمَدِينَةِ إِذْ انْكَسَفَتِ الشَّمْسُ، فَجَمَعْتُ أَسْهُمِي، وَقُلْتُ: لَأَنْظُرَنَّ مَا أَحْدَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كُسُوفِ الشَّمْسِ، فَأَتَيْتُهُ مِمَّا يَلِي ظَهْرَهُ، وَهُوَ فِي الْمَسْجِدِ «فَجَعَلَ يُسَبِّحُ، وَيُكَبِّرُ، وَيَدْعُو حَتَّى حُسِرَ عَنْهَا»، قَالَ: «ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ»

বর্ণনাকারী আব্দুর রহমান ইব্‌ন সামুরা (রাঃ)

আমি মদিনায় আমার তীর ছুঁড়ছিলাম, ইতোমধ্যে সূর্যের গ্রহণ লেগে গেল। তখন আমি আমার তীরসমূহ জমা করলাম এবং বললাম, আজ আমি নিশ্চয় দেখবো যে, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যগ্রহণ সম্পর্কে কি কাজ করেন। অতএব, আমি তাঁর পিঠের কাছাকাছি আসলাম। তখন তিনি মসজিদে ছিলেন।তিনি তাসবিহ, তাকবির এবং দোয়া করতে লাগলেন, ইত্যবসরে সূর্য গ্রহণ কেটে গেল। বর্ণনাকারী বলেন, তারপর তিনি দাঁড়ালেন এবং চার সিজদায় দুই রাকাত সালাত আদায় করলেন।

১৬/৩. অধ্যায়ঃ

সূর্যগ্রহণের সময় সলাত আদায় করার নির্দেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ تَعَالَى، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا»

বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। কারও মৃত্যু অথবা জন্মের কারণে চন্দ্র এবং সূর্যগ্রহণ হয় না, বরং তা হলো আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। তাই তোমরা যখন তাদের গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে।

১৬/৪. অধ্যায়ঃ

চন্দ্র গ্রহণের সময় সলাত আদায় করার নির্দেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬২

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَعِيلَ، قَالَ: حَدَّثَنِي قَيْسٌ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا»

বর্ণনাকারী আবূ মাসঊদ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, সূর্য এবং চন্দ্রগ্রহণ কারো মৃত্যু অথবা জন্মের কারণে হয় না, বরং উভয়টি হলো আল্লাহর নিদর্শনসমূহের দুইটি নিদর্শন। তাই তোমরা যখন তাদের গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে।

১৬/৫. অধ্যায়ঃ

গ্রহণের সময় সূর্য আলোকিত না হওয়া পর্যন্ত সলাত আদায় করার নির্দেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ الْمَرْوَزِيُّ، عَنْ هُشَيْمٍ، عَنْ يُونُسَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ»

বর্ণনাকারী আবূ বাকরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। তাদের গ্রহণ কারও মৃত্যু অথবা জন্মের কারণে হয় না। অতএব, যখন তোমরা তাদের গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে যতক্ষণ পর্যন্ত সূর্য আলোকিত না হয়।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬৪

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «كُنَّا جُلُوسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَفَتِ الشَّمْسُ، فَوَثَبَ يَجُرُّ ثَوْبَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ حَتَّى انْجَلَتْ»

বর্ণনাকারী আবূ বাকরা (রাঃ)

আমরা একবার নবী (ﷺ)-এর সাথে বসেছিলাম, ইত্যবসরে সূর্য গ্রহণ লেগে গেলে তিনি কাপড় সামলাতে সামলাতে দ্রুত চলে গেলেন ও দু’ রাকাত সালাত আদায় করলেন। ইতোমধ্যে সূর্য আলোকিত হয়ে গেল।

১৬/৬. অধ্যায়ঃ

গ্রহণকালীন সময়ে সলাতের জন্যে ডাক দেয়ার নির্দেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬৫

أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا يُنَادِي: أَنِ الصَّلَاةَ جَامِعَةً، فَاجْتَمَعُوا وَاصْطَفُّوا، فَصَلَّى بِهِمْ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ "

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সূর্যগ্রহণ লাগল। তখন নবী (ﷺ) একজন আহ্বানকারীকে নির্দেশ দিলেন। সে যেন ডাক দেয়; সালাত অনুষ্ঠিত হবে। তখন তাঁরা সবাই উপস্থিত হলো এবং কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। তখন তিনি (ﷺ) তাঁদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন চার রুকু ও চার সিজদাসহ।

১৬/৭. অধ্যায়ঃ

গ্রহণকালীন সলাতে কাতারবন্দী হওয়া

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَسْجِدِ، فَقَامَ فَكَبَّرَ، وَصَفَّ النَّاسُ وَرَاءَهُ، فَاسْتَكْمَلَ أَرْبَعَ رَكَعَاتٍ، وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَانْجَلَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَنْصَرِفَ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একবার সূর্যগ্রহণ লেগে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের দিকে বের হয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গেলেন ও তাকবির বললেন। আর মানুষেরা তাঁর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। অতঃপর তিনি চার রাকাত পূর্ণ করলেন এবং চার সিজদা দিলেন। আর তাঁর সালাত শেষ করার পূর্বে সূর্যও আলোকিত হয়ে গেল।

১৬/৮. অধ্যায়ঃ

গ্রহণকালীন সলাত কিরূপ?

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬৭

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ إِسْمَعِيلَ ابْنِ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عِنْدَ كُسُوفِ الشَّمْسِ ثَمَانِيَ رَكَعَاتٍ، وَأَرْبَعَ سَجَدَاتٍ»، وَعَنْ عَطَاءٍ مِثْلُ ذَلِكَ---[حكم الألباني] شاذ

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) সূর্য গ্রহণের জন্যে (দু রাকাত সালাতে) আটটি রুকু ও চারটি সিজদা করলেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৬৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ «صَلَّى فِي كُسُوفٍ فَقَرَأَ، ثُمَّ رَكَعَ، ثُمَّ قَرَأَ، ثُمَّ رَكَعَ، ثُمَّ قَرَأَ، ثُمَّ رَكَعَ، ثُمَّ قَرَأَ، ثُمَّ رَكَعَ، ثُمَّ سَجَدَ، وَالْأُخْرَى مِثْلُهَا»---[حكم الألباني] شاذ والمحفوظ أربع ركوعات في ركعتين

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি গ্রহণের সময় সালাত আদায় করছিলেন। তিনি তখন কিরাআত পড়লেন ও রুকু করলেন, এরপর আবার কিরাআত পড়লেন ও রুকু করলেন। আবার কিরাআত পড়লেন ও রুকু করলেন। অতঃপর কিরাআত পড়লেন ও রুকু করলেন। অতঃপর সিজদা করলেন। আবার তার মতো আর এক রাকাত আদায় করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18