সফরে নামাজ সংক্ষিপ্ত করা

১৫/০. অধ্যায়ঃ

সফরে সলাত সংক্ষিপ্ত করা

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৩

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا} مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا، فَقَدْ أَمِنَ النَّاسُ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ»

বর্ণনাকারী ইয়া’লা ইব্‌ন উমাইয়া (রহঃ)

আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে বললাম, “যদি তোমাদের ভয় হয় যে, কাফিররা তোমাদের জন্যে ফিতনা সৃষ্টি করবে তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই” (সূরা মারইয়াম ১৯:৪)। এখন তো মানুষ (কাফিরদের ফিতনা থেকে) নিরাপদ আছে!তখন উমর (রাঃ) বললেন, আমিও সে ব্যাপারে আশ্চর্যবোধ করেছি, তুমি যে সম্পর্কে আশ্চর্যবোধ করেছ। তাই আমি সে সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিলাম। তখন তিনি বলেছিলেন, এ হল একটি দান বিশেষ যা আল্লাহ তা’আলা তোমাদের দিয়েছেন। অতএব, তাঁর দানকে কবূল করে নাও।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৪

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمَيَّةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: إِنَّا نَجِدُ صَلَاةَ الْحَضَرِ، وَصَلَاةَ الْخَوْفِ فِي الْقُرْآنِ، وَلَا نَجِدُ صَلَاةَ السَّفَرِ فِي الْقُرْآنِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «يَا ابْنَ أَخِي، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ شَيْئًا، وَإِنَّمَا نَفْعَلُ كَمَا رَأَيْنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»

বর্ণনাকারী উমাইয়া ইব্‌ন আব্দুল্লাহ (রহঃ)

তিনি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে বললেন, আমরা তো বাড়িতে অবস্থানকালীন এবং শংকাকালীন সময়ের সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই, কিন্তু সফরকালীন সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই না। তখন ইবনু উমর (রাঃ) তাঁকে বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র। অবশ্যই আল্লাহ তা’আলা আমাদের কাছে মুহাম্মাদ (ﷺ)-কে প্রেরণ করেছেন এমতাবস্থায় যে, আমরা তখন কিছুই জানতাম না। আমরা তদ্রূপই করি যেরূপ মুহাম্মাদ (ﷺ)-কে করতে দেখতাম।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৫

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ لَا يَخَافُ إِلَّا رَبَّ الْعَالَمِينَ يُصَلِّي رَكْعَتَيْنِ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মক্কা হতে মদিনা অভিমুখে বের হলেন, তিনি রব্বুল আলামীন ব্যতীত আর কাউকে ভয় করতেন না। এতদসত্ত্বেও তিনি দুই রাকাত আদায় করতেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كُنَّا نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ لَا نَخَافُ إِلَّا اللَّهَ عَزَّ وَجَلَّ نُصَلِّي رَكْعَتَيْنِ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মক্কা মদীনার মধ্যে সফর করতাম, তখন আমরা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতাম না। এতদসত্ত্বেও আমরা সালাত দুই রাকাত করেই আদায় করতাম।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৭

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ حَبِيبَ بْنَ عُبَيْدٍ يُحَدِّثُ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ ابْنِ السِّمْطِ، قَالَ: رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُصَلِّي بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّمَا أَفْعَلُ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»

বর্ণনাকারী ইব্‌নুস সিম্‌ত (রহঃ)

আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে যুলহুলাইফাতে সালাত দুই রাকাত আদায় করতে দেখেছি। তখন আমি তাঁকে সে সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, আমি তদ্রূপই করি যেরূপ রাসূলুল্লাহ (ﷺ)-কে করতে দেখেছি।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৮

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ، عَنْ أَنَسٍ، قَالَ: «خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَلَمْ يَزَلْ يَقْصُرُ حَتَّى رَجَعَ فَأَقَامَ بِهَا عَشْرًا»

বর্ণনাকারী আনাস (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মদিনা থেকে মক্কা অভিমুখে বের হলাম। তিনি প্রত্যাবর্তন করা পর্যন্ত সর্বদাই সালাত সংক্ষিপ্তভাবে আদায় করতেন। তিনি মক্কায় দশদিন অবস্থান করেছিলেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৩৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ أَبِي، أَنْبَأَنَا أَبُو حَمْزَةَ وَهُوَ السُّكَّرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ رَكْعَتَيْنِ، وَمَعَ عُمَرَ رَكْعَتَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا»

বর্ণনাকারী আব্দুল্লাহ (রাঃ)

আমি রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সফরে সালাত দুই রাকাত আদায় করেছি, আর আবু বকর ও উমর (রাঃ)-এর সাথেও (সফরে) দুই রাকাত আদায় করেছি।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৪০

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ سُفْيَانَ وَهُوَ ابْنُ حَبِيبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عُمَرَ، قَالَ: «صَلَاةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ، وَالْفِطْرُ رَكْعَتَانِ، وَالنَّحْرُ رَكْعَتَانِ، وَالسَّفَرُ رَكْعَتَانِ تَمَامٌ غَيْرُ قَصْرٍ»، عَلَى لِسَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী উমর (রাঃ)

জুমুয়ার সালাত দুই রাকাত, ঈদুল ফিতরের সালাত দুই রাকাত, ঈদুল আজহার সালাত দুই রাকাত আর সফরের সালাত দুই রাকাতই পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়, নবী (ﷺ)-এর ভাষ্য মতে।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৪১

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنِي زَيْدٌ، عَنْ أَيُّوبَ وَهُوَ ابْنُ عَائِذٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ أَبِي الْحَجَّاجِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «فُرِضَتْ صَلَاةُ الْحَضَرِ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا، وَصَلَاةُ السَّفَرِ رَكْعَتَيْنِ، وَصَلَاةُ الْخَوْفِ رَكْعَةً»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

তোমাদের নবী (ﷺ)-এর ভাষ্য মতে বাড়িতে অবস্থানকালীন সালাত চার রাকাত, আর সফরকালীন সালাত দুই রাকাত এবং শঙ্কাকালীন সময়ে সালাত এক রাকাত ফরজ করা হয়েছে।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৪৪২

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ مَاهَانَ، قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ الصَّلَاةَ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْحَضَرِ أَرْبَعًا، وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ، وَفِي الْخَوْفِ رَكْعَةً»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

তোমাদের নবী (ﷺ)-এর ভাষ্য মতে আল্লাহ তাআলা বাড়িতে অবস্থানকালীন সময়ে চার রাকাত, সফরকালীন দু’ রাকাত এবং শংকাকালীন এক রাকাত সালাত ফরজ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18