জুমু'আ

১৪/১. অধ্যায়ঃ

জুমু'আর সলাত ফার্য হওয়া

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৬৭

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، وَهَذَا الْيَوْمُ الَّذِي كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ ـ يَعْنِي يَوْمَ الْجُمُعَةِ ـ فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

তিনি বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমরা হলাম দুনিয়াতে পশ্চাৎবর্তী এবং আখিরাতে হব অগ্রবর্তী। তবে এতটুকু ব্যতিক্রম যে, আমাদের আগে তাদের কিতাব দেয়া হয়েছিল এবং আমাদেরকে তাদের পরে কিতাব দেয়া হয়েছে। এ জুমার দিন, যে দিনকে সম্মান করা আল্লাহ তা’আলা তাদের ওপর ফরজ করেছিলেন, তারা তাতে মতানৈক্য সৃষ্টি করেছিল। অতঃপর আল্লাহ তা’লা আমাদের সেদিন অর্থাৎ জুমার দিন সম্পর্কে সঠিক পথ দেখালেন। অতএব সে দিনের ব্যাপারে অন্যান্য মানুষ হবে আমাদের অনুসারী। ইহুদীরা আগামীকাল (শনিবার) এবং নাসারারা এর পরবর্তী দিন (রবিবার) সম্মান করবে।

[১] মদীনার এক উপত্যকার নাম]

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৬৮

أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِنَا فَهَدَانَا لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ وَالسَّبْتَ وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ لَنَا تَبَعٌ يَوْمَ الْقِيَامَةِ، وَنَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ»

বর্ণনাকারী আবূ হুরায়রা ও হুযায়ফা (রাঃ)

তাঁরা বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা জুমার দিন সম্পর্কে আমাদের পূর্ববর্তীদের ভ্রষ্টতায় রেখেছিলেন, সুতরাং তা ইহুদীদের জন্য ছিল শনিবার এবং নাসারাদের জন্য রবিবার। এরপর আল্লাহ তা'আলা আমাদেরকে জুমার বিষয়ে সঠিক পথপ্রদর্শন করেছেন এবং আমাদের জন্য জুমার দিন শুক্রবার, ইহুদীদের জন্য শনিবার এবং নাসারাদের জন্য রবিবার ঠিক করলেন। অনুরূপভাবে তারা কেয়ামতের দিনেও আমাদের অনুসারী হবে। আমরা দুনিয়ায় অবস্থানের পরিপ্রেক্ষিতে হবো তাদের পশ্চাৎবর্তী এবং কেয়ামতের পরিপ্রেক্ষিতে হবো তাদের অগ্রবর্তী; যা সৃষ্টির পূর্বে তাদের জন্য ঠিক হয়েছে।

১৪/২. অধ্যায়ঃ

জুমু'আয় উপস্থিত না হওয়ার ক্ষেত্রে সতর্কবাণী

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৬৯

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»---[حكم الألباني] حسن صحيح

বর্ণনাকারী আবুল জা’দ যামরী (রাঃ)

নবী (ﷺ)-এর সাহাবী ছিলেন- নবী (ﷺ) হতে বর্ণিত। যে ব্যক্তি তিনটি জুমু‘আহ তার প্রতি অবহেলা প্রদর্শন করে ছেড়ে দেয়, আল্লাহ তা‘আলা তার অন্তরে মোহর মেরে দেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ الْحَضْرَمِيِّ بْنِ لَاحِقٍ، عَنْ زَيْدٍ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ الْحَكَمِ بْنِ مِينَاءَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَابْنَ عُمَرَ يُحَدِّثَانِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ، وَلَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস এবং ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারের ধাপের উপর দাঁড়ানো অবস্থায় বলেছেন, হয় মানুষ জুমুআহ ছেড়ে দেয়া হতে ক্ষান্ত থাকবে, না হয় আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন এবং তারা গাফিলদের পর্যায়ভুক্ত হয়ে যাবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭১

أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنِي الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَوَاحُ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»

বর্ণনাকারী মাহমূদ ইব্‌ন গায়লান (রহঃ)

নবী (ﷺ) বলেছেন: জুমার জন্য যাত্রা করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর ওয়াজিব।

১৪/৩. অধ্যায়ঃ

বিনা কারণে 'জুমু'আহ্ ত্যাগ করার কাফফারাহ্

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭২

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ قُدَامَةَ بْنِ وَبَرَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةَ مِنْ غَيْرِ عُذْرٍ فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِنِصْفِ دِينَارٍ»

বর্ণনাকারী সামুরা ইব্‌ন জুন্দুব (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বিনা কারণে জুমা ছেড়ে দেয় সে যেন একটি দিনার সদাকা করে, আর যদি তা না পায় তাহলে যেন অর্ধ দিনার সদাকা করে।

১৪/৪. অধ্যায়ঃ

জুমু'আর দিনের ফাযীলাতের বিবরণ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭৩

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে দিনসমূহে সূর্য উদিত হয় তন্মধ্যে সর্বোত্তম দিন হলো জুমুআর দিন। সেদিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছিল এবং সেদিনই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং সেদিনই তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল।

১৪/৫. অধ্যায়ঃ

জুমু'আহ্হ্বারে নাবী (সাঃ)-এর ওপরে বেশি পরিমাণে দরূদ পড়া

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭৪

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ»

বর্ণনাকারী আওস ইব্‌ন আওস (রাঃ)

নবি (ﷺ) হতে বর্ণিত।তোমাদের সকল দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, সেদিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছিল, সেদিনই তাঁর মৃত্যু হয়, সেদিনই শিঙ্গায় ফুঁক দেওয়া হবে এবং সেদিনই কেয়ামত অনুষ্ঠিত হবে। অতএব, তোমরা (এদিনে) আমার ওপর বেশি পরিমাণে দরুদ পড়। কারণ, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তাঁরা বললেন, হে আল্লাহর রসূল! কিভাবে আমাদের দরুদ আপনার কাছে পেশ করা হবে? যেহেতু আপনি (এক সময়) ওফাত পেয়ে যাবেন অর্থাৎ, তাঁরা বললেন, আপনার দেহ মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, অবশ্যই আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন।

১৪/৬. অধ্যায়ঃ

জুমু'আহ্হ্বারে মিসওয়াক করার আদেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ، وَبُكَيْرَ بْنَ الْأَشَجِّ حَدَّثَاهُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالسِّوَاكُ، وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ»، إِلَّا أَنَّ بُكَيْرًا لَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ، وَقَالَ فِي الطِّيبِ: «وَلَوْ مِنْ طِيبِ الْمَرْأَةِ»

বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক বালেগ ব্যক্তির ওপরে জুমার দিনের গোসল করা ফরজ এবং মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো তার জন্যে যা সম্ভব হয়। কিন্তু (রাবি) বুকাইর (রহঃ) ‘আব্দুর রহমান (রহঃ)-এর কথা উল্লেখ করেননি এবং সুগন্ধির ব্যাপারে বলেছেন, যদিও তা মেয়ে লোকের ব্যবহার্য সুগন্ধি থেকেও হয়।

১৪/৭. অধ্যায়ঃ

জুমু'আহ্হ্বারে গোসল করার নির্দেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ১৩৭৬

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»

বর্ণনাকারী ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের কেউ জুমু’আতে আসে তখন সে যেন গোসল করে নেয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18