সাহু

১৩/১. অধ্যায়ঃ

দ্বিতীয় রাক'আত হতে দাঁড়াতে তাকবীর বলা

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৭৯

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصَمِّ قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنِ التَّكْبِيرِ فِي الصَّلَاةِ فَقَالَ: «يُكَبِّرُ إِذَا رَكَعَ، وَإِذَا سَجَدَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ»، فَقَالَ حُطَيْمٌ: عَمَّنْ تَحْفَظُ هَذَا؟ فَقَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، ثُمَّ سَكَتَ، فَقَالَ لَهُ حُطَيْمٌ: وَعُثْمَانُ؟ قَالَ: وَعُثْمَانُ

বর্ণনাকারী আবদুর রহমান ইবন আমাম (রহঃ)

আনাস ইবনু মালিক (রাঃ) সালাতে তাকবির বলা সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন, (মুসল্লি) তাকবীর বলবে, যখন সে রুকুতে যাবে, সিজদায় যাবে, সিজদা হতে তাঁর মাথা উঠাবে এবং যখন দ্বিতীয় রাকাত হতে দাঁড়াবে। হুতয়িম (রহঃ) [আনাস ইবনু মালিক (রাঃ)-কে] প্রশ্ন করলেন, কার কাছ থেকে আপনি এগুলো শুনেছেন? তিনি বললেন, নবী (ﷺ), আবু বকর (রাঃ) এবং উমর (রাঃ) হতে। তখন হুতয়িম (রহঃ) তাঁকে বললেন, আর উসমান (রাঃ)? তিনি বললেন, উসমান (রাঃ) হতেও।

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، فَكَانَ «يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ، وَرَفْعٍ يُتِمُّ التَّكْبِيرَ»، فَقَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ: لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

বর্ণনাকারী মুতাররাফ ইবন আবদুল্লাহ (রহঃ)

আলী ইবন আবু তালিব (রাঃ) একবার সালাত আদায় করছিলেন। তিনি প্রতিবার মাথা নিচু করার সময় এবং মাথা উঠানোর সময় পরিপূর্ণভাবে তাকবির বলছিলেন। তখন ইমরান ইবন হুসাইন (রাঃ) বললেন, এ ব্যক্তি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের কথা স্মরণ করিয়ে দিলেন।

১৩/২. অধ্যায়ঃ

শেষ দু' রাক'আতের জন্যে দাঁড়ানোর সময় দু' হাত উত্তোলন করা

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮১

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: سَمِعْتُهُ يُحَدِّثُ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ كَمَا صَنَعَ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ»

বর্ণনাকারী আবু হুমায়দ সায়ীদ (রাঃ)

নবী (ﷺ) যখন দুই সিজদার পরে দাঁড়াতেন, তাকবির বলতেন এবং দুই হাত তাঁর উভয় কাঁধ বরাবর উঠাতেন, যেমন সালাত শুরু করার সময় তিনি করতেন।

১৩/৩. অধ্যায়ঃ

শেষ দু' রাক'আতের জন্যে দাঁড়ানোর সময় উভয় কাঁধ পর্যন্ত দু' হাত উঠানো

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ وَهُوَ ابْنُ عُمَرَ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ يَرْفَعُ يَدَيْهِ كَذَلِكَ حَذْوَ الْمَنْكِبَيْنِ»

বর্ণনাকারী (আবদুল্লাহ) ইবন উমর (রাঃ)

নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি যখন সালাত আরম্ভ করতেন, তখন তাঁর হস্তদ্বয় তুলতেন। আর যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন, যখন রুকু হতে মাথা উঠাতেন এবং যখন দ্বিতীয় রাকাত হতে দাঁড়াতেন তখনও অনুরূপভাবে উভয় কাঁধ বরাবর তাঁর দুই হাত উঠাতেন।

১৩/৪. অধ্যায়ঃ

সলাতে উভয় হাত উঠানো এবং হাম্দ (আলহাম্দুলিল্লা-হ) ও সানা পাঠ করা

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ وَهُوَ ابْنُ عُمَرَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْلِحُ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ فَأَمَرَهُ أَنْ يَجْمَعَ النَّاسَ وَيَؤُمَّهُمْ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَقَ الصُّفُوفَ حَتَّى قَامَ فِي الصَّفِّ الْمُقَدَّمِ، وَصَفَّحَ النَّاسُ بِأَبِي بَكْرٍ لِيُؤْذِنُوهُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي الصَّلَاةِ، فَلَمَّا أَكْثَرُوا عَلِمَ أَنَّهُ قَدْ نَابَهُمْ شَيْءٌ فِي صَلَاتِهِمْ، فَالْتَفَتَ فَإِذَا هُوَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْ كَمَا أَنْتَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ لِأَبِي بَكْرٍ: «مَا مَنَعَكَ إِذْ أَوْمَأْتُ إِلَيْكَ أَنْ تُصَلِّيَ؟» فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا كَانَ يَنْبَغِي لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يَؤُمَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ لِلنَّاسِ: «مَا بَالُكُمْ صَفَّحْتُمْ؟ إِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ»، ثُمَّ قَالَ: «إِذَا نَابَكُمْ شَيْءٌ فِي صَلَاتِكُمْ فَسَبِّحُوا»

বর্ণনাকারী সহল ইবন সা’দ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বনি আমর ইবন আওফে (কোন সংকট) মীমাংসা করার জন্যে গেলেন। এরপর সালাতের সময় হলে মুয়াজ্জিন আবু বাকর (রাঃ)-এর নিকট এসে সাহাবীগণকে একত্র করে তাঁদের ইমামাত করতে অনুরোধ করলেন। ইতোমধ্যে রাসূলুল্লাহ (ﷺ) এসে কাতার ফাঁক করে প্রথম সারিতে দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ আবু বাকর (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর আগমন সম্পর্কে জানানোর জন্যে হাতে তালি দিলেন। আবু বাকর (রাঃ) সালাতে (একাগ্রচিত্ততার কারণে) অন্যদিকে লক্ষ্য করতেন না। যখন হাত তালির মাত্রা বেড়ে গেল তিনি বুঝতে পারলেন যে, তাঁদের সালাতে কোন কিছু ঘটেছে। তিনি লক্ষ্য করে রাসূলুল্লাহ (ﷺ)-এর আসা সম্বন্ধে অবহিত হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দিকে ইশারা করলেন যে, তুমি নিজ অবস্থায় থাক। তখন আবু বাকর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর এ কথার জন্যে তাঁর দুই হাত উত্তোলন পূর্বক আল্লাহ তা’আলার প্রশংসা ও তাঁর গুণগান করলেন এবং পিছু হটে গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) অগ্রসর হয়ে সালাত আদায় করালেন। সালাত সমাপ্ত করে তিনি আবু বাকর (রাঃ)-কে বললেন, আমি যখন তোমার প্রতি ইঙ্গিত করেছিলাম তখন তোমাকে সালাত আদায় করতে কিসে নিষেধ করেছিল? তিনি বললেন, ইবনু আবু কুহাফার (আবু বাকর) জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে ইমামাত করা সমীচীন ছিল না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীগণকে বললেন, তোমাদের কি হয়েছিল? তোমরা হাতে তালি দিচ্ছিলে কেন? হাতে তালি দেয়া তো মহিলাদের জন্যে। অতঃপর বললেন, যদি তোমাদের সালাতে কিছু ঘটে যায় তবে তোমরা তাসবীহ (সুবহানাল্লাহ) পড়বে।

১৩/৫. অধ্যায়ঃ

সলাতের শেষে হাত উত্তোলন করে সালাম ফিরানো

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮৪

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ رَافِعُو أَيْدِينَا فِي الصَّلَاةِ فَقَالَ: «مَا بَالُهُمْ رَافِعِينَ أَيْدِيَهُمْ فِي الصَّلَاةِ كَأَنَّهَا أَذْنَابُ الْخَيْلِ الشُّمُسِ، اسْكُنُوا فِي الصَّلَاةِ»

বর্ণনাকারী জাবির ইবন সামুরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) একবার আমাদের কাছে আসলেন। তখন আমরা অর্থাৎ সালাত শেষে সালাম ফেরানোর সময় স্বীয় হস্ত তুলে রেখেছিলাম। তখন তিনি বললেন, তাদের কি হলো যে, তারা সালাতে স্বীয় হস্ত তুলে রেখেছে? যেন এগুলো অবাধ্য ঘোড়ার লেজ। তোমরা সালাতে স্থির থাকবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮৫

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ مِسْعَرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ ابْنِ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُسَلِّمُ بِأَيْدِينَا فَقَالَ: " مَا بَالُ هَؤُلَاءِ يُسَلِّمُونَ بِأَيْدِيهِمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمُسٍ؟ أَمَا يَكْفِي أَحَدُهُمْ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ ثُمَّ يَقُولَ: السَّلَامُ عَلَيْكُمْ، السَّلَامُ عَلَيْكُمْ "

বর্ণনাকারী জাবির ইবন সামুরা (রাঃ)

আমরা নাবী (ﷺ)-এর পিছনে সালাত আদায় করছিলাম। এরপর আমরা হাত দ্বারা সালাম ফিরিয়েছিলাম।তখন তিনি বললেন, তাদের কি হলো যে, তারা স্বীয় হস্ত দ্বারা সালাম ফিরাচ্ছে? যেন তাদের হাতগুলো অবাধ্য অস্থির ঘোড়ার লেজ। এদের প্রত্যেকের জন্যে কি এটাই যথেষ্ট নয় যে, সে উরুর উপরে হাত রেখে বলে, “আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম” (আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক)।

১৩/৬. অধ্যায়ঃ

সলাত আদায়কালীন ইশারায় সালামের জবাব দেয়া

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮৬

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ نَابِلٍ، صَاحِبِ الْعَبَاءِ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ صُهَيْبٍ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ عَلَيَّ إِشَارَةً، وَلَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ بِإِصْبَعِهِ»

বর্ণনাকারী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশ দিয়ে (একবার) যাচ্ছিলাম, তখন তিনি সালাত আদায় করছিলেন।আমি তাঁকে সালাম করলে তিনি ইঙ্গিতে আমার সালামের জবাব দিলেন। আমি এর চেয়ে বেশি কিছুই জানি না যে, তিনি বলেছেন, তিনি (ﷺ) অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছিলেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ ابْنِ أَسْلَمَ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْجِدَ قُبَاءَ لِيُصَلِّيَ فِيهِ، فَدَخَلَ عَلَيْهِ رِجَالٌ يُسَلِّمُونَ عَلَيْهِ، فَسَأَلْتُ صُهَيْبًا وَكَانَ مَعَهُ: كَيْفَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ إِذَا سُلِّمَ عَلَيْهِ؟ قَالَ: «كَانَ يُشِيرُ بِيَدِهِ»

বর্ণনাকারী যায়দ ইবন আসলাম (রাঃ)

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেছেন, নাবী (ﷺ) সালাত আদায় করার জন্যে একবার মসজিদে কুবায় প্রবেশ করলেন।এরপর কয়েকজন সাহাবী তাঁকে সালাম করার জন্যে তাঁর কাছে আসলেন। সুহাইব (রাঃ)-ও তাঁদের সাথে ছিলেন। আমি তাঁকে প্রশ্ন করলাম, যখন নাবী (ﷺ)-কে সালাম করা হলো, তখন তিনি কি করলেন? তিনি বললেন, তিনি হাত দ্বারা ইঙ্গিত করলেন।

[সালাতরত অবস্থায় ইশারা দ্বারা সালামের জবাব প্রদান করা মাকরূহ। ইসলামের প্রথম দিকে এরূপ করা হত। পরে এটা রহিত হয়ে যায়।]

সুনানে নাসাঈ

হাদিস নং ১১৮৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا وَهْبٌ يَعْنِي ابْنَ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ عَطَاءٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّهُ «سَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَرَدَّ عَلَيْهِ»

বর্ণনাকারী আম্মার ইবন ইয়াসির (রাঃ)

তিনি সালাত আদায়কালে রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাম করলেন, তিনি তাঁর সালামের জবাব দিলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18