তাত্ববীক [রুকুতে দু'হাত হাঁটুদ্বয়ের মাঝে স্থাপন] করা

১২/১. অধ্যায়ঃ

তাত্ববীক্ব প্রসঙ্গে

সুনানে নাসাঈ

হাদিস নং ১০২৯

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ يُحَدِّثُ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، أَنَّهُمَا كَانَا مَعَ عَبْدِ اللَّهِ فِي بَيْتِهِ فَقَالَ: أَصَلَّى هَؤُلَاءِ؟ قُلْنَا: نَعَمْ، فَأَمَّهُمَا وَقَامَ بَيْنَهُمَا بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ، قَالَ: «إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَاصْنَعُوا هَكَذَا، وَإِذَا كُنْتُمْ أَكْثَرَ مِنْ ذَلِكَ فَلْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ وَلْيَفْرِشْ كَفَّيْهِ عَلَى فَخْذَيْهِ، فَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى اخْتِلَافِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

বর্ণনাকারী আলকামা এবং আসওয়াদ (রাঃ)

তাঁরা উভয়ে আবদুল্লাহ (রাঃ)-এর সাথে তাঁর ঘরে ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, এরা কি সালাত আদায় করেছে? আমরা বললাম, হ্যাঁ। তখন তিনি তাদের দু’জনকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি তাঁদের দু’জনের মাঝে দাঁড়ালেন, আজান ও ইকামত ব্যতীত। তিনি বললেন, তোমরা যখন তিনজন হবে তখন এরূপ করবে। আর যখন এর চেয়ে বেশি লোক হবে তখন তোমাদের মধ্যে একজন ইমাম হবে এবং উভয় হাত রানের উপর বিছিয়ে রাখবে। আমি যেন এখনও দেখছি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতের আঙ্গুলের মধ্যস্থিত ফাঁক।

তৎবীক-এর অর্থ হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রুকূ এবং তাশাহহুদে দু’ হাঁটুর মধ্যে রাখা।

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩০

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ الرُّبَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ابْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا عَمْرٌو وَهُوَ ابْنُ أَبِي قَيْسٍ، عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، وَعَلْقَمَةَ، قَالَا: صَلَّيْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فِي بَيْتِهِ فَقَامَ بَيْنَنَا، فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا فَنَزَعَهَا فَخَالَفَ بَيْنَ أَصَابِعِنَا، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»

বর্ণনাকারী আসওয়াদ এবং আলকামা (রাঃ)

তাঁরা উভয়ে বলেন, আমরা আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর ঘরে তাঁর সাথে সালাত আদায় করলাম। তিনি আমাদের মাঝে দাঁড়ালেন। আমরা আমাদের হাত হাঁটুর উপর রাখলাম। তিনি তা টেনে নিলেন এবং আমাদের আঙুলসমূহের মধ্যে ফাঁক করে দিলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি।

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩১

أَخْبَرَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: «عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ فَقَامَ فَكَبَّرَ، فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ طَبَّقَ يَدَيْهِ بَيْنَ رُكْبَتَيْهِ وَرَكَعَ»، فَبَلَغَ ذَلِكَ سَعْدًا، فَقَالَ: صَدَقَ أَخِي قَدْ كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا بِهَذَا يَعْنِي: الْإِمْسَاكَ بِالرُّكَبِ

বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন। তিনি দাঁড়িয়ে তাকবির বললেন, যখন তিনি রুকু করতে ইচ্ছা করলেন, উভয় হাত হাঁটুদ্বয়ের মধ্যস্থলে রাখলেন এবং রুকু করলেন।এ সংবাদ সা’দ (রাঃ)-এর নিকট পৌঁছলে তিনি বললেন, “আমার ভাই সত্যই বলেছেন। আমরা এরূপ করতাম। এরপর আমরা এরূপ করতে আদিষ্ট হয়েছি”, অর্থাৎ হাঁটু ধরে রাখতে।

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩২

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي وَجَعَلْتُ يَدَيَّ بَيْنَ رُكْبَتَيَّ، فَقَالَ لِيَ: اضْرِبْ بِكَفَّيْكَ عَلَى رُكْبَتَيْكَ، قَالَ: ثُمَّ فَعَلْتُ ذَلِكَ مَرَّةً أُخْرَى، فَضَرَبَ يَدِي، وَقَالَ: «إِنَّا قَدْ نُهِينَا عَنْ هَذَا وَأُمِرْنَا أَنْ نَضْرِبَ بِالْأَكُفِّ عَلَى الرُّكَبِ»

বর্ণনাকারী মুস’আব ইব্‌ন সা’দ (রাঃ)

আমি আমার পিতার পাশে সালাত আদায় করলাম, আর আমি আমার উভয় হাত আমার হাঁটুদ্বয়ের মধ্যস্থলে রাখলাম। তখন তিনি আমাকে বললেন, তোমার উভয় হাতের তালু তোমার হাঁটুদ্বয়ের উপরে রাখ। এরপর আমি তা পুনরায় করলাম, অতঃপর তিনি আমার হাত ধরে বললেন, “আমাদের এরূপ করতে নিষেধ করা হয়েছে এবং আমরা আদিষ্ট হয়েছি হাঁটুর উপর হাত রাখতে।”

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩৩

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ: رَكَعْتُ فَطَبَّقْتُ، فَقَالَ أَبِي: " إِنَّ هَذَا شَيْءٌ كُنَّا نَفْعَلُهُ ثُمَّ ارْتَفَعْنَا إِلَى الرُّكَبِ

বর্ণনাকারী মুস’আব ইব্‌ন সা’দ (রাঃ)

আমি রুকু করলাম এবং তাতে হাত দুটো হাঁটুর মাঝে রাখলাম। আমার পিতা বললেন, আমরা পূর্বে এরূপ করতাম। এরপর আমরা আদেশপ্রাপ্ত হয়েছি হাঁটুতে হাত রাখতে।

১২/২. অধ্যায়ঃ

রুকূ'তে হাঁটু জড়িয়ে ধরা

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُمَرَ قَالَ: «سُنَّتْ لَكُمُ الرُّكَبُ، فَأَمْسِكُوا بِالرُّكَبِ»

বর্ণনাকারী উমর (রাঃ)

হাঁটু জড়িয়ে ধরা তোমাদের জন্য সুন্নত করা হয়েছে। অতএব, তোমরা হাঁটু জড়িয়ে ধরবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩৫

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ قَالَ: قَالَ عُمَرُ: «إِنَّمَا السُّنَّةُ الْأَخْذُ بِالرُّكَبِ»

বর্ণনাকারী আবু আবদুর রহমান সালামী (রহঃ)

উমর (রাঃ) বলেছেন, সুন্নাহ হলো হাঁটু জড়িয়ে ধরা।

১২/৩. অধ্যায়ঃ

রুকূ'তে হাতের তালু রাখার স্থান

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩৬

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ فِي حَدِيثِهِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَالِمٍ، قَالَ: أَتَيْنَا أَبَا مَسْعُودٍ فَقُلْنَا لَهُ: حَدِّثْنَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ بَيْنَ أَيْدِينَا وَكَبَّرَ، فَلَمَّا رَكَعَ وَضَعَ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، وَجَعَلَ أَصَابِعَهُ أَسْفَلَ مِنْ ذَلِكَ، وَجَافَى بِمِرْفَقَيْهِ حَتَّى اسْتَوَى كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، فَقَامَ حَتَّى اسْتَوَى كُلُّ شَيْءٍ مِنْهُ---[حكم الألباني] صحيح إلا جملة الأصابع

বর্ণনাকারী সালিম (রাঃ)

আমরা আবু মাসউদ (রাঃ)-এর নিকট আসলাম। তাঁকে বললাম, আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে বর্ণনা করুন। তখন তিনি আমাদের সামনে দাঁড়ালেন এবং তাকবির বললেন। যখন তিনি রুকু করলেন তখন তাঁর উভয় হাতের তালু হাঁটুদ্বয়ের উপর স্থাপন করলেন। আর তাঁর আঙ্গুলগুলো তার নিচে রাখলেন এবং তাঁর উভয় কনুই পার্শ্বদেশ হতে দূরে রাখলেন, যাতে তাঁর সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল। এরপর "সামি‘আল্লাহু লিমান হামিদাহ" বলে দাঁড়ালেন, এমনকি তার সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল।

১২/৪. অধ্যায়ঃ

রুকূ'তে হাতের আঙ্গুল রাখার স্থান

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩৭

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الرَّهَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ سَالِمٍ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو قَالَ: أَلَا أُصَلِّي لَكُمْ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي؟ فَقُلْنَا: بَلَى، فَقَامَ فَلَمَّا رَكَعَ وَضَعَ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، وَجَعَلَ أَصَابِعَهُ مِنْ وَرَاءِ رُكْبَتَيْهِ، وَجَافَى إِبْطَيْهِ حَتَّى اسْتَقَرَّ كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَامَ حَتَّى اسْتَوَى كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ سَجَدَ فَجَافَى إِبْطَيْهِ حَتَّى اسْتَقَرَّ كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ قَعَدَ حَتَّى اسْتَقَرَّ كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ سَجَدَ حَتَّى اسْتَقَرَّ كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ صَنَعَ كَذَلِكَ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَهَكَذَا كَانَ يُصَلِّي بِنَا»---[حكم الألباني] صحيح إلا جملة الأصابع

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমর (রাঃ)

তিনি বললেন, আমি কি তোমাদের জন্যে ঐরূপ সালাত আদায় করব না যেরূপ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত আদায় করতে দেখেছি? আমরা বললাম, হ্যাঁ। তখন তিনি দাঁড়ালেন। যখন তিনি রুকু করলেন তখন তাঁর দুই হাত তাঁর উভয় হাঁটুর উপর রাখলেন। আর আঙ্গুলসমূহ রাখলেন তাঁর হাঁটুর নিচের দিকে। আর তাঁর বগল (পার্শ্বদেশ হতে) পৃথক রাখলেন। তখন তাঁর সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল। এরপর তিনি তাঁর মাথা উঠালেন এবং দাঁড়িয়ে গেলেন। তখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল। অতঃপর সিজদা করলেন এবং তাঁর বগল (পার্শ্বদেশ হতে) পৃথক রাখলেন এবং তাঁর সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল। এরপর বসলেন এবং সকল অঙ্গ সোজা হয়ে গেল, অতঃপর আবার সিজদা করলেন এবং সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল। এরূপে চার রাকাত আদায় করলেন। এরপর বললেন, এরূপেই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত আদায় করতে দেখেছি। আর তিনি এভাবেই আমাদেরকে নিয়ে সালাত আদায় করতেন।

১২/৫. অধ্যায়ঃ

রুকূ'তে বগল পৃথক করে রাখা

সুনানে নাসাঈ

হাদিস নং ১০৩৮

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ ابْنِ عُلَيَّةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَالِمٍ الْبَرَّادِ، قَالَ: قَالَ أَبُو مَسْعُودٍ: أَلَا أُرِيكُمْ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي؟ قُلْنَا: بَلَى فَقَامَ فَكَبَّرَ، فَلَمَّا رَكَعَ جَافَى بَيْنَ إِبْطَيْهِ، حَتَّى لَمَّا اسْتَقَرَّ كُلُّ شَيْءٍ مِنْهُ رَفَعَ رَأْسَهُ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ هَكَذَا، وَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي»---[حكم الألباني] صحيح لغيره

বর্ণনাকারী সালিম বাররাদ (রাঃ)

আবু মাসউদ (রাঃ) বললেন, আমি কি তোমাদের দেখাব না— রাসূলুল্লাহ (ﷺ) কিভাবে সালাত আদায় করতেন? আমরা বললাম, হ্যাঁ! তখন তিনি দাঁড়িয়ে তাকবির বললেন, যখন তিনি রুকু করলেন, তাঁর উভয় বগল পৃথক করে রাখলেন। যখন সকল অঙ্গ সোজা হয়ে গেল, তিনি তার মাথা উঠালেন। এভাবে তিনি চার রাকাত সালাত আদায় করলেন। এরপর বললেন, এভাবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাত আদায় করতে দেখেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18