হিবাত (দান)

২৫/৩. অধ্যায়ঃ

দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أَتَى بِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا ‏.‏ فَقَالَ ‏"‏ أَكُلَّ بَنِيكَ نَحَلْتَ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَارْدُدْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী নু‘মান ইবনু বাশীর (রাঃ)

আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, “তোমার সকল পুত্রকে দান করেছ কি?” তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাহলে তা ফিরিয়ে নাও।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৩৩, ইসলামীক সেন্টারঃ ৪০৩২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18