হিবাত (দান)

২৫/১. অধ্যায়ঃ

কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৫৫

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ حَمَلْتُ عَلَى فَرَسٍ عَتِيقٍ فِي سَبِيلِ اللَّهِ فَأَضَاعَهُ صَاحِبُهُ فَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ ‏ "‏ لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী উমার ইবনু খাত্তাব (রাঃ)

আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করি। কিন্তু সে ব্যক্তি (যাকে দেয়া হয়েছিল) ঘোড়াটির সঠিক দেখাশোনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। আমার ধারণা হলো, সে তা সস্তা দামে বিক্রি করে দিবে। আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম।তিনি বললেন, “তুমি তা ক্রয় করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা যে ব্যক্তি নিজের দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের মতো, যেটি বমি করে আবার তা খায়।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০১৮, ইসলামীক সেন্টারঃ ৪০১৭

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৫৬

وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَهْدِيٍّ - عَنْ مَالِكِ، بْنِ أَنَسٍ بِهَذَا الإِسْنَادِ وَزَادَ ‏ "‏ لاَ تَبْتَعْهُ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী মালিক ইবনু আনাস (রাঃ)

উক্ত সানাদে বর্ণনা করেন। তবে এতে তিনি অতিরিক্ত বলেছেন যে, তুমি তা ক্রয় করতে যাবে না, যদিও এক দিরহামের বিনিময়ে সে তোমাকে তা দিয়ে দেয়।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০১৯, ইসলামীক সেন্টারঃ ৪০১৮

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৫৭

حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحٌ، - وَهُوَ ابْنُ الْقَاسِمِ - عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّهُ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ عِنْدَ صَاحِبِهِ وَقَدْ أَضَاعَهُ وَكَانَ قَلِيلَ الْمَالِ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ "‏ لاَ تَشْتَرِهِ وَإِنْ أُعْطِيتَهُ بِدِرْهَمٍ فَإِنَّ مَثَلَ الْعَائِدِ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী উমার ইবনুল খাত্তাব (রাঃ)

তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল গরীব। তাই তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করেন। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে এ বিষয়টি তাঁকে বললেন।তিনি বললেন, এক দিরহামের বিনিময়ে দিলেও তুমি তা ক্রয় করবে না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে নিজে বমি করে আবার তা খায়।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২০, ইসলামীক সেন্টারঃ ৪০১৯

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৫৮

وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ مَالِكٍ وَرَوْحٍ أَتَمُّ وَأَكْثَرُ ‏.‏

বর্ণনাকারী যায়দ ইবনু আসলাম (রহঃ)- এর সূত্রে

জায়েদ ইবন আসলাম (রহঃ)-এর সূত্রে উক্ত হাদিস বর্ণনা করেন। তবে মালিক ও রাওহ (রহঃ)-এর হাদিস পরিপূর্ণ ও বেশি নির্ভরযোগ্য।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২১, ইসলামীক সেন্টারঃ ৪০২০

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৫৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ ‏ "‏ لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

উমর ইবন খাত্তাব (রাঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করতে চাইলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকা করা জিনিসকে ফিরিয়ে নিও না।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২২, ইসলামীক সেন্টারঃ ৪০২১

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৬০

وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، رُمْحٍ جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالاَ حَدَّثَنَا يَحْيَى، وَهُوَ الْقَطَّانُ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، كِلاَهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ، عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ ‏.‏

বর্ণনাকারী কুতাইবাহ্ ও ইবনু রুম্হ (রহঃ) লায়স ইবনু সা‘দ (রহঃ) হতে এবং মুকাদ্দামী, মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ‘উবাইদুল্লাহ (রহঃ) হতে, উভয়ে বর্ণনা করেন নাফি‘ সূত্রে ইবনু ‘উমার (রাঃ)

তিনি নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২৩, ইসলামীক সেন্টারঃ ৪০২২

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৬১

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِعَبْدٍ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ رَآهَا تُبَاعُ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهَا فَسَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ يَا عُمَرُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

উমর (রাঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী (ﷺ)-এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে উমর! তোমার সদাকা করা বস্তুকে ফিরিয়ে নিও না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২৪, ইসলামীক সেন্টারঃ ৪০২৩

২৫/২. অধ্যায়ঃ

দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয়

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৬২

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى، بْنُ يُونُسَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ أَبِي جَعْفَرٍ، مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ الَّذِي يَرْجِعُ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ فَيَأْكُلُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২৫, ইসলামীক সেন্টারঃ ৪০২৪

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৬৩

وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، يَذْكُرُ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী আওযা‘ঈ (রহঃ)- এর সূত্রে

আমি মুহাম্মাদ ইবন আলি ইবন হুসাইন (রহঃ)-কে উক্ত সানাদে এরূপ বলতে শুনেছি।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২৬, ইসলামীক সেন্টারঃ ৪০২৫

সহিহ মুসলিম

হাদিস নং ৪০৬৪

وَحَدَّثَنِيهِ حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَرْبٌ، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ - حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، أَنَّ مُحَمَّدَ ابْنَ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ، صلى الله عليه وسلم حَدَّثَهُ بِهَذَا الإِسْنَادِ، نَحْوَ حَدِيثِهِمْ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুর রহমান ইবনু ‘আমর (রহঃ)- এর সূত্রে

মুহাম্মাদ ইবন ফাতিমা বিনত রাসূলুল্লাহ (ﷺ) উক্ত সানাদে হাদিসটি তাঁদের অনুরূপ বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২৭, ইসলামীক সেন্টারঃ ৪০২৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18