হিবাত (দান)

২৫/৩. অধ্যায়ঃ

দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ

সহিহ মুসলিম

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ، الرَّحْمَنِ وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، يُحَدِّثَانِهِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُ قَالَ إِنَّ أَبَاهُ أَتَى بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا كَانَ لِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا ‏"‏ ‏.‏ فَقَالَ لاَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَارْجِعْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী নু‘মান ইবনু বাশীর (রাঃ)

তাঁর পিতা তাঁকে সঙ্গে করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তোমার সকল সন্তানকে কি এভাবে দান করেছ?” তিনি বললেন, “না।” রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাহলে তুমি তা ফিরিয়ে নাও।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৩২, ইসলামীক সেন্টারঃ ৪০৩১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18