দুধপান

১৮/১. অধ্যায়ঃ

জন্মদানের কারণে যা হারাম হয় স্তন্যদানেও তা হারাম হয়

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬০

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا وَإِنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أُرَاهُ فُلاَنًا ‏"‏ ‏.‏ لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ لَوْ كَانَ فُلاَنٌ حَيًّا - لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ - دَخَلَ عَلَىَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَعَمْ إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ ‏"‏

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাযিঃ) সূত্রে ‘আমরাহ (রহঃ)

একদিন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অবস্থান করছিলেন; তিনি তখন কোনো ব্যক্তির হাফসা (রাঃ)-এর ঘরে প্রবেশের অনুমতি লাভের আওয়াজ শুনতে পেলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি তখন বললামঃ হে আল্লাহর রাসূল! এ লোক আপনার ঘরে প্রবেশ করার অনুমতি চায়। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি জানি, অমুক, হাফসার দুধচাচা। আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! যদি তাঁর (আয়িশার) দুধচাচা জীবিত থাকতেন, তাহলে তিনি কি তাঁর নিকট প্রবেশ করতে পারতেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দুগ্ধ সম্পর্ক সেই সব লোকদের হারাম করে দেয়, যাদের জন্মগত সম্পর্ক হারাম করে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৩, ইসলামীক সেন্টারঃ ৩৪৩২

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬১

وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنِي أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي، بَكْرٍ عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ الْوِلاَدَةِ ‏"‏

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাযিঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “দুগ্ধ সম্পর্ক সে সব লোকদের হারাম করে দেয়, যাদের জন্মগত সম্পর্ক হারাম করে।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৪, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৩

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬২

وَحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ ‏.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু আবূ বাকর (রাযিঃ) সূত্র

উপরোক্ত হিশাম ইবনু উরওয়া বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৫, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৪

১৮/২. অধ্যায়ঃ

দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ أَفْلَحَ - أَخَا أَبِي الْقُعَيْسِ - جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا وَهُوَ عَمُّهَا مِنَ الرَّضَاعَةِ بَعْدَ أَنْ أُنْزِلَ الْحِجَابُ قَالَتْ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرْتُهُ بِالَّذِي صَنَعْتُ فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ عَلَىَّ

বর্ণনাকারী ‘উরওয়াহ (রহঃ) ‘আয়িশাহ্ (রাযিঃ) সুত্র

আবু কুআইসের ভাই আফলাহ একবার তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। তিনি ছিলেন তাঁর দুধ চাচা। এ ছিল পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করলাম। অতঃপর যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন আমি যা করেছি সে সম্পর্কে আমি তাঁকে অবহিত করলাম। তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন তাঁকে (দুধচাচাকে) আমার নিকট আসার অনুমতি দিই।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৬, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৫

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৪

وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَانِي عَمِّي مِنَ الرَّضَاعَةِ أَفْلَحُ بْنُ أَبِي قُعَيْسٍ ‏.‏ فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ مَالِكٍ وَزَادَ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ ‏ "‏ تَرِبَتْ يَدَاكِ أَوْ يَمِينُكِ‏"‏

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

একদা আমার দুধ চাচা আফলাহ ইবনু আবু কু’আইস আমার কাছে এলেন। অতঃপর রাবী পূর্ববর্তী হাদিসের ন্যায় হাদিস বর্ণনা করেন। তবে রাবী তাঁর বর্ণনায় অতিরিক্ত বলেছেন, আমি বললাম, আমাকে এক মহিলা দুধ পান করিয়েছেন, কোনো পুরুষ তো করাননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার দুই হাত বা ডান হাত ধূলিমলিন হোক।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৭, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৬

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৫

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّهُ، جَاءَ أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ - وَكَانَ أَبُو الْقُعَيْسِ أَبَا عَائِشَةَ مِنَ الرَّضَاعَةِ - قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ وَاللَّهِ لاَ آذَنُ لأَفْلَحَ حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ أَبَا الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ - قَالَتْ عَائِشَةُ - فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ جَاءَنِي يَسْتَأْذِنُ عَلَىَّ فَكَرِهْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ - قَالَتْ - فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ ائْذَنِي لَهُ ‏"‏ ‏.‏ قَالَ عُرْوَةُ فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ ‏.

বর্ণনাকারী ‘উরওয়াহ্ (রহঃ)

‘আয়িশা (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, আবু কুয়াইসের ভাই আফ্লাহ এসে তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। এ ছিল পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। আবু কুয়াইস ছিলেন আয়িশা (রাঃ)-এর দুধপিতা। আয়িশা (রাঃ) বলেন, আমি বললামঃ আল্লাহর কসম! আমি আফ্লাহকে আমার কাছে আসার অনুমতি দিব না, যে পর্যন্ত না রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে অনুমতি না নিই। কেননা, আবু কুয়াইস সে তো আমাকে দুধ পান করান নি, বরং আমাকে দুগ্ধপান করিয়েছে তার স্ত্রী।আয়িশা (রাঃ) বলেন, যখন রাসুলুল্লাহ (ﷺ) এলেন আমি বললাম, হে আল্লাহর রাসুল! আবু কুয়াইসের ভাই আফ্লাহ আমার নিকট প্রবেশের অনুমতি চেয়েছেন, কিন্তু আমি আপনার অনুমতি না নিয়ে তাঁকে আমার কাছে আসতে দিতে অস্বীকার করলাম। রাবি বলেন, আয়িশা (রাঃ) বলেছেন, নবী (ﷺ) বললেনঃ তুমি তাকে অনুমতি দাও।উরওয়া বলেন, এ কারণেই আয়িশা (রাঃ) বলতেন, “তোমরা দুধপানের সম্পর্ক দ্বারা ঐ সব লোকদের হারাম গণ্য করবে যাদের তোমরা বংশগত সম্পর্কের দ্বারা হারাম গণ্য কর।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৮, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৭

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৬

وَحَدَّثَنَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ جَاءَ أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ يَسْتَأْذِنُ عَلَيْهَا ‏.‏ بِنَحْوِ حَدِيثِهِمْ وَفِيهِ ‏ "‏ فَإِنَّهُ عَمُّكِ تَرِبَتْ يَمِينُكِ ‏"‏ ‏.‏ وَكَانَ أَبُو الْقُعَيْسِ زَوْجَ الْمَرْأَةِ الَّتِي أَرْضَعَتْ عَائِشَةَ ‏

বর্ণনাকারী যুহরী (রহঃ)

এ সানাদে বর্ণিত আছে যে, আবু কুয়াইস-এর ভাই আফলাহ আয়িশা (রাঃ)-এর কাছে আসার অনুমতি চাইলেন। উপরোক্ত হাদীসের বর্ণনা অনুযায়ী এতে আরো বর্ণিত আছে যে, সে তো তোমার চাচা। তোমার হাত ধূলিমলিন হোক। আর আবু কুয়াইস ছিলেন আয়িশা (রাঃ)-কে যে মহিলা স্তন্যদান করেছিলেন তার স্বামী।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৯, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৮

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৭

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ عَمِّي مِنَ الرَّضَاعَةِ يَسْتَأْذِنُ عَلَىَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْمِرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ إِنَّ عَمِّي مِنَ الرَّضَاعَةِ اسْتَأْذَنَ عَلَىَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَلْيَلِجْ عَلَيْكِ عَمُّكِ ‏"‏ ‏.‏ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ ‏"‏ إِنَّهُ عَمُّكِ فَلْيَلِجْ عَلَيْكِ ‏"‏

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

একদা আমার দুধচাচা আমার সাথে সাক্ষাত করার জন্য আসলেন এবং আমার কাছে প্রবেশের অনুমতি চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে পরামর্শ না করা পর্যন্ত আমি অনুমতি দিতে অস্বীকার করলাম। যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন তখন আমি তাঁকে বললাম আমার দুধচাচা আমার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন, কিন্তু আমি অনুমতি দিতে অস্বীকার করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, “তোমার চাচা তোমার নিকট প্রবেশ করতে পারে।” আমি বললাম, “আমাকে তো দুধপান করিয়েছে নারী, কোন পুরুষ তো আমাকে দুধপান করায়নি।” তিনি বললেন, “অবশ্যই সে তোমার চাচা। অতএব সে যেন তোমার সাথে সাক্ষাত করতে পারে।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৪০, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৯

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৮

وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ أَنَّ أَخَا أَبِي الْقُعَيْسِ، اسْتَأْذَنَ عَلَيْهَا ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏.

বর্ণনাকারী হিশাম (রহঃ) এ সানাদ

আবু কু‘আইসের ভাই আয়েশা (রাঃ) এর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। এরপর উক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৪১, ইসলামীক সেন্টারঃ ৩৪৪০

সহিহ মুসলিম

হাদিস নং ৩৪৬৯

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ اسْتَأْذَنَ عَلَيْهَا أَبُو الْقُعَيْسِ ‏

বর্ণনাকারী হিশাম (রহঃ)

এ সানাদে অনুরূপ। অবশ্য তিনি বলেছেন, আয়িশা (রাঃ)-এর নিকট প্রবেশের অনুমতি চেয়েছিলেন আবুল কু‘আয়স।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৪২, ইসলামীক সেন্টারঃ ৩৪৪১

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18