সালাত
৪/১৭. অধ্যায়ঃ
তাশাহুদের মধ্যে দোয়া - প্রথম অনুচ্ছেদ
তাশাহুদের মধ্যে দু’আ করা- এর অর্থ হচ্ছে সালাতের শেষে দরূদ পাঠ করার পর দু’আ করা। আর তা হবে, সালাম ফিরানোর পূর্বে। এ সময় দু’আ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا صَلّـى صَلَاةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِه. رَوَاهُ الْبُخَارِيُّ
বর্ণনাকারী সামুরাহ্ ইবনু জুনদুর (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সালাত পড়া শেষ করে আমাদের দিক মুখ ফিরিয়ে বসতেন। [১]
[১] সহীহ : বুখারী ৮৪৫, মুসলিম ২২৭৫, তিরমিযী ২২৯৪, আহমাদ ২০১৬৫।