সালাত

৪/১৭. অধ্যায়ঃ

তাশাহুদের মধ্যে দোয়া - প্রথম অনুচ্ছেদ

তাশাহুদের মধ্যে দু’আ করা- এর অর্থ হচ্ছে সালাতের শেষে দরূদ পাঠ করার পর দু’আ করা। আর তা হবে, সালাম ফিরানোর পূর্বে। এ সময় দু’আ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ أَرى رَسُولَ اللهِ ﷺ يُسَلِّمُ عَنْ يَمِينِه وَعَنْ يَسَارِه حَتّى أَرَى بَيَاضَ خَدِّه. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী সাদ (রাঃ)

তিনি তার পিতা সাদ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান দিকে ও বাম দিকে এভাবে সালাম ফিরাতেন যে, আমি তাঁর গালের শুভ্রতা দেখতে পেয়েছি। [১]

[১] সহীহ : মুসলিম ৫৮২, নাসায়ী ১৩১৭, ইবনু মাজাহ্ ৯১৫, সহীহ ইবনু হিব্বান ১৯৯২, ইরওয়া ৩৬৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18