সালাত

৪/১৭. অধ্যায়ঃ

তাশাহুদের মধ্যে দোয়া - প্রথম অনুচ্ছেদ

তাশাহুদের মধ্যে দু’আ করা- এর অর্থ হচ্ছে সালাতের শেষে দরূদ পাঠ করার পর দু’আ করা। আর তা হবে, সালাম ফিরানোর পূর্বে। এ সময় দু’আ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيَّ ﷺ يَنْصَرِفُ عَنْ يَمِينِه. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় শেষে ডান দিক মুখ ফিরিয়ে বসতেন। [১]

[১] সহীহ : মুসলিম ৭০৮, নাসায়ী ১৩৫৯, আহমাদ ১২৮৪৬, দারেমী ১৩৯১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18