সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلى وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ قَالَ وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فِي يَوْمٍ وَاحِدٍ يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী নু‘মান ইবনু বাশীর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) দুই ঈদে ও জুমু’আর সালাতে সূরাহ্ “সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা” (সূরাহ্ আ’লা) ও “হাল আতাকা হাদীসুল গা-শিয়াহ্‌” (সূরাহ্ গা-শীয়াহ্‌) তিলাওয়াত করতেন। আর ঈদ ও জুমু’আহ একদিনে হলে এ দুটি সূরা তিনি দু সালাতেই পড়তেন। [১]

[১] সহীহ : মুসলিম ৮৭৮, আবূ দাঊদ ১১২২, নাসায়ী ১৪২৪, তিরমিযী ৫৩৩, ইবনু মাজাহ্ ১২৮১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18