সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُبَيْدِ اللهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ يَقْرَأُ بِه رَسُولُ اللهِ ﷺ فِي الْأَضْحى وَالْفِطْرِ فَقَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ وَاقْتَرَبَتْ السَّاعَةُ. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবূ ওয়াকিদ আল্ লায়সী (রাঃ)

উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) আবূ ওয়াকিদ আল্ লায়সীকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ (ﷺ) দুই ঈদের সালাতে কি পাঠ করতেন? রাবী বলেন, তিনি উভয় ঈদের সালাতে ‍‍“ক্বাফ ওয়াল কুরা-আনিল মাজীদ” (সূরা ক্বাফ) ও “ইক্বতারাবাতিস সা-‘আহ” (সূরা আল কামার) তিলাওয়াত করতেন। [১]

[১] সহীহ : মুসলিম ৮৯১, আবূ দাঊদ ১১৫৪, তিরমিযী ৫৩৪, সহীহ ইবনু হিব্বান ২৮২০। হাদীসের রাবী ‘উবায়দুল্লাহ হলেন ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্ববাহ্ আল্ হুজালী আল্ মাদানী, সাতজন ফকীহদের মধ্যে অন্যতম যিনি ৯৯ হিঃ মৃত্যুবরণ করেন। তিনি ‘উমার (রাঃ) হতে এ হাদীসটি মুরসাল সূত্রে বর্ণনা করেছেন। কারণ তিনি ‘উমার (রাঃ)-এর সাক্ষাৎ লাভ করেননি। তবে মুসলিম-এর অপর একটি বর্ণনায় হাদীসটি ‘উবায়দুল্লাহ আবূ ওয়াক্বিদ আল্ লায়সী এর থেকে বর্ণনা করেছেন। অতএব হাদীসটি এ দৃষ্টিকোণ থেকে মুত্তাসিল এবং সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18