সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ابْنِ أَبِي رَافِعٍ قَالَ اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ وَخَرَجَ إِلى مَكَّةَ فَصَلّى لَنَا أَبُوْ هُرَيْرَةَ الْجُمُعَةَ فَقَرَأَ سُوْرَةَ الْجُمُعَةِ فِي السَّجْدَةِ الْأُولى وَفِي الْآخِرَةِ إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ فقَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقْرَأُ بِهِمَا . رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

মারওয়ান আবূ হুরায়রা‌ (রাঃ)-কে মাদীনায় তাঁর স্থলাভিষিক্ত করে মাক্কায় গেলেন। এ সময় আবূ হুরায়রা‌ (রাঃ) জুমু’আর সালাতে আমাদের ইমামতি করলেন। তিনি সালাতে সূরাহ্ আল জুমু’আহ প্রথম রাক্’আতে ও সূরাহ্ “ইযা জা-আকাল মুনাফিকূন (সূরা আল মুনাফিকূন) দ্বিতীয় রাক্’আতে তিলাওয়াত করলেন। তিনি বলেন আমি রাসূল (ﷺ)-কে জুমু’আর সালাতে এ দুটি সূরাহ্ তিলাওয়াত করতে শুনেছি। [১]

[১] সহীহ : মুসলিম ৮৭৭, তিরমিযী ৫১৯, ইবনু মাজাহ্ ১১১৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18